২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সু চির দেখা পাচ্ছেন না বান কি মুন

মিয়ানমারে গিয়েও অং সান সুচির সঙ্গে দেখা করতে পারছেন না জাতিসংঘ মহাসচিব বান কি মুন। তার প্রস্তাব শনিবার সরাসরি প্রত্যাখ্যান করেছে জান্তা সরকার। সু চির সঙ্গে দেখা করতে চেয়ে শনিবার মিয়ানমারের জান্তা সরকারের প্রধান জেনারেল থান শ-য়ের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক করেন বান কি মুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2009, 04:52 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

নেইপিদো, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রযটার্স) -- মিয়ানমারে গিয়েও অং সান সুচির সঙ্গে দেখা করতে পারছেন না জাতিসংঘ মহাসচিব বান কি মুন। তার প্রস্তাব শনিবার সরাসরি প্রত্যাখ্যান করেছে জান্তা সরকার। সু চির সঙ্গে দেখা করতে চেয়ে শনিবার মিয়ানমারের জান্তা সরকারের প্রধান জেনারেল থান শ-য়ের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক করেন বান কি মুন। এরপর তিনি সাংবাদিকদের বলেন, "আমি দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে সু চির সঙ্গে দেখা করা সম্ভবপর হচ্ছে না। আমি খুবই হতাশ।" বৈঠকে জেনারেল থান শ-য়ে জানান, সু চির বিচার চলছে। এ মুহূর্তে এ ধরনের সাক্ষাৎ বিচার প্রক্রিয়াকে প্রভাবান্বিত করতে পারে। নোবেল বিজয়ী সু চিসহ অন্য রাজবন্দিদের মুক্তির আহ্বান নিয়ে শুক্রবার মিয়ানমার যান জাতিসংঘ মহাসচিব। শনিবার মিয়ানমারের নতুন রাজধানী নেইপিদো-তে প্রায় দু'ঘণ্টা থান শ-য়ের সঙ্গে বৈঠক শেষে বান সাংবাদিকদের বলেন, "তাকে বলেছি, আমি সুচির সঙ্গে দেখা করতে চাই।" মেডেলখচিত খাকি পোশাক পরা ৭৬ বছর বয়সী জেনারেলের সঙ্গে বৈঠকে বান বলেন, "আপনার আমন্ত্রণের জন্য ধন্যবাদ। এখানে আসতে পেরে এবং গতবারের তুলনায় আপনাকে ভালো স্বাস্থ্যে দেখে আমি আনন্দিত।" শ-য়ের সঙ্গে হাসিমুখে করমর্দন করে বান বলেন, "আমি আপনার দেশকে সামনে এগিয়ে নিতে সহায়তা করতে চাই এবং আপনার দেশকে সামনে এগিয়ে নেওয়ার প্রতিশ্র"তির প্রশংসা করি।" সফরের আগে সিঙ্গাপুরে বান সাংবাদিকদের জাানিয়েছিলেন, জান্তা সরকারের কাছে অং সান সু চির সঙ্গে দেখা করার অনুমতি চাইবেন তিনি। তবে মিয়ানমারের জান্তা সরকারকে রাজবন্দিদের মুক্তি এবং গণতন্ত্রের পথে এগুতে বাস্তব পদক্ষেপ নিতে রাজি করানো যথেষ্ট কঠিন হবে বান তা ভালো করেই জানতেন। এজন্য সফরের আগেই তিনি বলেছিলেন, "অনিশ্চয়তা নিয়েই মিয়ানমার সফর করছি আমি। এটি খুবই কঠিন মিশন।" মিয়ানমারের গণতন্ত্রীকামী নেত্রী অং সান সুচি গত ১৯ বছরের মধ্যে ১৩ বছরই অন্তরীণ। যুক্তরাষ্ট্রের নাগরিক জন ইয়েট্টোর সঙ্গে দেখা করার অভিআেগ এনে স