ওয়ানা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের আকাশে চক্কর দিচ্ছে চালকবিহীন মার্কিন ড্রোন বিমান। তালেবান নেতা বাইতুল্লাহ মেহসুদের ঘাঁটিতে হামলা চালিয়ে প্রায় ৭০ জঙ্গি হত্যার পর বুধবার ওই এলাকায় ড্রোন বিমান চক্কর দিতে দেখা গেছে। মঙ্গলবারের হামলায় গোয়েন্দা কর্মকর্তারা ৪৫ জঙ্গি নিহতের খবর দিলেও বুধবার তারা ৭০ জঙ্গি নিহত হওয়ার কথা জানিয়েছেন।
অন্যদিকে, তালেবানদের এক মুখপাত্র হামলায় ৬৫ জঙ্গি নিহত হওয়ার কথা জানিয়েছে। এক তালেবান কর্মকর্তা বলেছেন, মেহসুদ ওই অঞ্চলেই আছেন। তবে তিনি আহত হননি। নিরাপত্তা কর্মকর্তা ও গ্রামবাসীরা বলেছে, তালেবানরা এলাকাটি অবরুদ্ধ করে রেখেছে।
অধিবাসীরা জানিয়েছে, সেখানে এখনও মৃতদেহ পড়ে আছে। তালেবানরা কাউকে তাদের কাছে ঘেঁষতে দিচ্ছে না।
তালেবানরা আকাশে চক্কর দেওয়া ড্রোন বিমান লক্ষ্য করে গুলি ছুড়ছে উল্লেখ করে এক অধিবাসী বলেন, তারা মাকিন এবং লাদ্দায় দুটি ড্রোন বিমানে মেশিনগানের গুলি ছুড়ে সেগুলোকে ফিরিয়ে দিয়েছে। মাকিন এবং লাদ্দা দুটি এলাকাই মেহসুদের নিয়ন্ত্রণাধীন।
সেনাবাহিনী পাকিস্তানি তালেবান প্রধান বাইতুল্লাহ মেহসুদের শক্তঘাঁটি দক্ষিণ ওয়াজিরিস্তানে অভিযান শুরুর প্রস্তুতির পর্যায়ে যুক্তরাষ্ট্র মঙ্গলবার সেখানে হামলা চালায়। ওই অঞ্চলের রয়টার্স প্রতিবেদক জানিয়েছেন, পাকিস্তানের একটি সেনাবহর ট্যাংক ও সেনাযান নিয়ে দক্ষিণ ওয়াজিরিস্তানের দিকে অগ্রসর হয়েছে।
২০০৭ সালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যাসহ বিভিন্ন স্থানে আত্মঘাতী ও সিরিজ বোমা হামলার জন্য বাইতুল্লাহ মেহসুদকে দায়ী করা হয়ে থাকে।
স
bdnews24