২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়া 'মারাত্মক উদ্বেগ': চীন

পরমাণু অস্ত্রসমৃদ্ধ উত্তর কোরিয়াকে এ অঞ্চলের জন্য 'মারাত্মক উদ্বেগ' আখ্যা দিয়ে চীন সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। পেন্টাগনের কর্মকর্তাদের সঙ্গে বুধবার আলোচনার পর চীনের এক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2009, 09:13 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

বেইজিং, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পরমাণু অস্ত্রসমৃদ্ধ উত্তর কোরিয়াকে এ অঞ্চলের জন্য 'মারাত্মক উদ্বেগ' আখ্যা দিয়ে চীন সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। পেন্টাগনের কর্মকর্তাদের সঙ্গে বুধবার আলোচনার পর চীনের এক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা একথা বলেছেন। চীনা সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট-জেনারেল মা জিয়াওসিয়ান পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নতুন কোনও পদক্ষেপ ঘোষণা করেননি। তবে তিনি বলেছেন, বেইজিং উত্তর কোরিয়াকে নিয়ে উদ্বিগ্ন। উত্তর কোরিয়া ২৫ মে পরমাণু বোমা পরীক্ষা চালিয়েছে। এতে করে উত্তর কোরিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পট প্রস্তুত হয়েছে। মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার পর এক সাংবাদিক সম্মেলনে মা বলেন, উত্তর-পূর্ব এশিয়ার আঞ্চলিক নিরাপত্তার জন্য উত্তর কোরিয়ার পরমাণু ইস্যু শুধু যুক্তরাষ্ট্র এবং প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও জাপানের জন্যই একটি মারাত্মক উদ্বেগের বিষয় নয় বরং চীনের জন্যও উদ্বেগের। তবে উত্তর কোরিয়ার সঙ্গে বিরোধ আলোচনার মধ্য দিয়ে সমাধানের চীনের অবস্থান মাও পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, "কোরিয়া উপদ্বীপের ঘটনাবলী নিয়ন্ত্রণে রাখতে এবং কূটনৈতিক আলাপ-আলোচনা ও সংলাপের মধ্য দিয়ে বিভিন্ন ইস্যু তুলে ধরতে সংশ্লিষ্ট পক্ষগুলো আরও স্থিতিশীল এবং ইতিবাচক পদক্ষেপ নেবে বলে আমরা আশা করি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬২৩ ঘ.