২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের সঙ্গে নতুন করে পরমাণু আলোচনার আহ্বান ইইউ'র

ইরানে প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও শনিবার তেহরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা শুরুর আশা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2009, 08:36 AM

Updated : 26 Aug 2022, 11:36 AM

প্রাগ, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানে প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও শনিবার তেহরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা শুরুর আশা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এক বিবৃতিতে ইইউ প্রেসিডেন্ট চেক প্রজাতন্ত্র ইরানে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের ৪ বছর মেয়াদে পুনরায় নির্বাচিত হওয়ার কথা উল্লেখ করে নির্বাচনের ফল প্রকাশের পর শুরু হওয়া সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, আহমাদিনেজাদ ৬২ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন। মুসাভি পেয়েছেন ৩৩ দশমিক ৭ শতাংশ। ভোটারদের ৮৫ শতাংশ ভোট দিয়েছে। ইইউ'র বিবৃতিতে বলা হয়েছে, "ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পরমাণু ইস্যু নিয়ে আলোচনা নতুন করে শুরু করার এবং এ ব্যাপরে ইরানের অবস্থান পরিস্কার করার সুযোগ সৃষ্টি করবে বলে ইইউ প্রেসিডেন্সি আশা করে।" এতে আরও বলা হয়, ইরানের নতুন সরকার আন্তর্জাতিক স