সউল, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে একঘরে করার চেষ্টা চালালে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে দেশটি। পরমাণু পরীক্ষা চালানোর দায়ে দেশটির ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতা আরও বাড়ানোর পর শনিবার এই হুমকি দেওয়া হল।
উত্তর কোরিয়া একইসঙ্গে এর পরমাণবিক অস্ত্রের স্থাপনায় ইউরোনিয়াম সমৃদ্ধকরণ ও অস্ত্রে প্লুটোনিয়াম ভরার কাজ শুরু করার অঙ্গীকার ব্যক্ত করেছে। দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে।
শুক্রবার জাতিসংঘের অনুমোদন করা নিষেধাজ্ঞা প্রস্তাবে উত্তর কোরিয়া থেকে অস্ত্র আমদানি নিষিদ্ধ ও সেখানে অস্ত্র রপ্তানিও প্রায় পুরোপুরি নিষিদ্ধ করার পাশাপাশি সদস্য দেশগুলোকে সমুদ্র, স্থল ও আকাশ পথে উত্তর কোরিয়ার মালামাল পরিবহনের ওপর নজররাখা ও পরিদর্শন; এবং নিষেধাজ্ঞা লঙ্ঘিত হয়েছে প্রমাণ পেলে মালামাল জব্দ ও ধ্বংস করার অনুমতি দেওয়া হয়েছে।
দক্ষিণ কোরিয়ার একজন ঊধর্বতন কমকর্তা নাম না প্রকাশের অনুরোধ জানিয়ে বলেছেন, উত্তর কোরিয়া সম্ভবত আরেকবার পরমাণবিক এবং আরও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে জাতিসংঘের শাস্তির জবাব দেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬১৬ ঘ.
bdnews24