কেপ ক্যানাভেরাল, ফ্লোরিডা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নভোখেয়াযান এনডেভার থেকে চুইয়ে হাইড্রোজেন গ্যাস নির্গত হতে থাকায় শনিবার শেষমুহূর্তে এর মহাকাশযাত্রা বাতিল করেছে নাসা। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে একটি 'নির্মাণ মিশনে' পাঠানো হচ্ছিল খেয়াযানটিকে।
গ্যাসনির্গত হওয়ায় এনডেভারের বিপদ ঘটতে পারতো। উৎক্ষেপণের জন্য প্রকৌশলীরা যানটিতে পাঁচ লাখ গ্যালন তরল হাইড্রোজেন ও তরল অক্সিজেন ভরার সময় ত্র"টিটি নজরে আসে।
নাসার উৎক্ষেপণ-পরিচালক মাইক লিইনবাচ বলেছেন, "উৎক্ষেপণ প্রস্তুতি চালিয়ে যাওয়া আর সম্ভব নয়। হাইড্রোজেন একটি মারাত্মক দাহ্য পদার্থ।"
গত মার্চে খেয়াযান ডিসকভারির উৎক্ষেপণ প্রস্তুতির সময়ও একইরকম সমস্যা দেখা দিয়েছিল। জ্বালানি ট্যাংক থেকে গ্যাস আকারে হাইড্রোজেন বের করে দেওয়ার লাইনে সমস্যা ধরা পড়ার পর ত্র"টিপূর্ণ যন্ত্রপাতি বদলে চারদিন পর সেটি উৎক্ষেপণ করা হয়।
এনডেভারের ত্র"টি সারিয়ে তুলে বুধবার একে মহাকাশে পাঠাতে পারে নাসা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৪০৫ ঘ.
bdnews24