২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে কৌশল পরিবর্তনের চিন্তা করছে যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে তালেবানবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্র তার কৌশল পর্যালোচনা করার পরিকল্পনা নিয়েছে। বেসামরিক হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ায় ব্যাপক ক্ষোভের পরিপ্রেক্ষিতে দেশটি এ উদ্যোগ নিচ্ছে বলে শুক্রবার প্রচারিত এক মন্তব্যে জানিয়েছেন আফগানিস্তানে নবনিযুক্ত মার্কিন কমান্ডার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2009, 11:11 AM

Updated : 26 Aug 2022, 11:36 AM

লন্ডন, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে তালেবানবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্র তার কৌশল পর্যালোচনা করার পরিকল্পনা নিয়েছে। বেসামরিক হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ায় ব্যাপক ক্ষোভের পরিপ্রেক্ষিতে দেশটি এ উদ্যোগ নিচ্ছে বলে শুক্রবার প্রচারিত এক মন্তব্যে জানিয়েছেন আফগানিস্তানে নবনিযুক্ত মার্কিন কমান্ডার। মার্কিন সিনেট নিযুক্তি নিশ্চিত করার পর লেফটেন্যান্ট জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টাল বিবিসিকে বলেন, 'দীর্ঘমেয়াদি কৌশলগত ফলাফলের' সঙ্গে অভিযানের 'স্বল্পমেয়াদি পদ্ধতিগত প্রভাবের ভারসাম্য আনাই তার লক্ষ্য। তিনি জোর দিয়ে বলেন, সঠিক এ ভারসাম্য সৃষ্টির মূল উদ্দেশ্য হল জনগণকে রক্ষা করা। "আমরা জানি সঠিক কারণে কোন অভিযান পরিচালিত হলেও তার ফল যদি নেতিবাচক হয় তাহলে সবার জন্য চূড়ান্তপ্রাপ্তি নেতিবাচকই হতে পারে।" ম্যাকক্রিস্টাল বলেন। লেফটেন্যান্ট জেনারেল ম্যাকক্রিস্টাল আফগানিস্তানে জেনারেল ডেভিড ম্যাককারনেনের স্থলাভিষিক্ত হবেন। ম্যাককারনেনকে গত মাসে বরখাস্ত করা হয়। ম্যাকক্রিস্টাল ইরাকে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর কমান্ডার ছিলেন। আফগানিস্তানে তিনি যুক্তরাষ্ট্রের ৫৬ হাজার এবং ন্যাটোভুক্ত অন্যান্য দেশের আরও ৩৩ হাজার সদস্যের সেনাদলকে নেতৃত্ব দেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএসবি/এমএইচবি/১৭২০ ঘ.