২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আবারও বোমা, তালেবান বিরোধী মাওলানা নিহত

পাকিস্তানে শুক্রবার একই সময়ে দু'টি পৃথক বোমা বিস্ফোরণ হয়েছে। একটি বিস্ফোরণ ঘটেছে লাহোরের এক মাদ্রাসায়। অপর বিস্ফোরণটি ঘটেছে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর নওশেরার একটি মসজিদের কাছে। লাহোরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে বশিষ্ট এক তালেবান-বিরোধী মাওলানা নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2009, 10:38 AM

Updated : 26 Aug 2022, 11:36 AM

লাহোর, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানে শুক্রবার একই সময়ে দু'টি পৃথক বোমা বিস্ফোরণ হয়েছে। একটি বিস্ফোরণ ঘটেছে লাহোরের এক মাদ্রাসায়। অপর বিস্ফোরণটি ঘটেছে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর নওশেরার একটি মসজিদের কাছে। লাহোরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে বশিষ্ট এক তালেবান-বিরোধী মাওলানা নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে, একইসময়ে নওশেরা শহরের একটি মসজিদের কাছে এক আত্মঘাতী গাড়ি বোমা হামলাকারীর হামলায় অন্ততপক্ষে তিনজন নিহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে নতুন করে তালেবান জঙ্গি বিরোধী অভিযান শুরু করার পর এ হামলার ঘটনা ঘটল। নিরাপত্তা বাহিনী ইতোমধ্যেই সোয়াত উপত্যকায় এক মাসেরও বেশি সময়ের অভিযানে অগ্রগতি অর্জন করেছে। গত কয়েকদিন ধরে তারা ওই অঞ্চলের অন্যান্য জায়গায় অভিযান শুরু করেছে। তালেবান জঙ্গিরা এর জবাব দিচ্ছে দফায় দফায় বোমা হামলা চালানোর মধ্য দিয়ে। শুক্রবার জুমার নামাজের পর পরই মসজিদ প্রাঙ্গণে বোমা হামলার শিকার হন মধ্যপন্থি মাওলানা সরফরাজ নাঈমি। লাহোরের পুলিশ প্রধান পারভেজ রাথোর বলেছেন, "দুঃখজনকভাবে মাওলানা শরফরাজ নাঈমি শহীদ হয়েছেন।" ওদিকে, নর্থ-ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রদেশের নওশেরায় তিনজন নিহত এবং ২০ জনেরও বেশি মানুষ আহত হওয়ার কথা জানিয়েছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৪৩ ঘ.