রোম, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গণবিধ্বংসী অস্ত্র পরিহারের জন্য বিশ্ব লিবিয়াকে পুরস্কৃত করেনি বলে অভিযোগ করেছেন দেশটির নেতা মুয়াম্মার গাদ্দাফি। বৃহস্পতিবার ইতালি সফরকালে তিনি এ অভিযোগ করেন।
ইতালির সিনেটরদেরকে গাদ্দাফি বলেন, "আমরা আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের ছায়াতলে বসবাস মেনে নিতে পারি না। একারণেই আমরা পথ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি।"
তিনি বলেন, " আশা ছিল লিবিয়া অন্য দেশগুলোর কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। কিন্তু বিশ্ব আমাদেরকে পুরস্কৃত করেনি।"
উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার বিরুদ্ধে একসময় সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগ ছিল। কিন্তু গাদ্দাফি গণবিধ্বংসী অস্ত্র অন্বেষণের চেষ্টা বাদ দেওয়ার প্রতিশ্র"তি দেওয়ার পর পশ্চিমাদের সঙ্গে লিবিয়ার সম্পর্কের বরফ গলতে শুরু করে। ২০০৩ সালে লিবিয়ার ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২২৩ ঘ.
bdnews24