শ্রীনগর, জুন ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কাশ্মীরে দুই নারীকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগে বেশ কয়েকদিন ধরে চলা প্রতিবাদ-বিক্ষোভে নেতৃত্ব দেওয়ায় শীর্ষস্থানীয় বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে আটক করেছে পুলিশ।
কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে শুক্রবার একটি বিক্ষোভ মিছিল থেকে 'জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টের' প্রধান মালিককে আটক করা হয়। বিক্ষোভকারীরা এসময় মুক্তি চাই বলে স্লোগান দিচ্ছিল। কাশ্মীর জুড়ে এদিনও ধর্মঘটে স্কুল-কলেজ, ব্যবসাবাণিজ্য ও অফিস আদালত বন্ধ রয়েছে। এ নিয়ে পাঁচ দিন রাজ্যটিতে ধর্মঘট হল।
শ্রীনগরে পুলিশের কর্মকর্তা মোহাম্মদ আশরাফ বলেছেন, "সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মালিককে আটক করা হয়েছে।"
শ্রীনগরের ৬০ মিলোমিটার দক্ষিণের শহর শোপিয়ানের অধিবাসীরা বলেছেন, ১৭ ও ২২ বছরের দুই মুসলিম নারীকে গত শুক্রবার নিরাপত্তা বাহিনীর সদস্যরা ধরে নিয়ে ধর্ষণের পর হত্যা করেছে।
ভারতীয় কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করে বলেছে, দুই দুই নারী ঝরনায় ডুবে মারা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮১৭ ঘ.
bdnews24