২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার কায়রো ভাষণের ১ম কিস্তির জন্য ক্লিক করুন

একজন মার্কিন প্রেসিডেন্ট মুসলমানদের উদ্দেশে তার দেশের নীতিনির্ধারণী বক্তৃতার শুরুতে আসসালামু আলাইকুম বলে সম্ভাষণ জানিয়েছেন। নিজের ইসলামি যোগসূত্রের উল্লেখ করে মানবসভ্যতায় এর অবদান ও শান্তির দিকটি টেনে বলেছেন, উগ্রপন্থীরা ইসলামের ধারক নয়। বৃহস্পতিবার কায়রোতে দেওয়া বারাক ওবামার এই বক্তৃতার ভাষান্তর করেছেন আহমেদ মুনীরুদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2009, 10:38 AM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ইসলাম নিয়ে নেতিবাচকতার বিরুদ্ধে লড়াই আমার ব্রত: ওবামা ঢাকা, ৬ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- একজন মার্কিন প্রেসিডেন্ট মুসলমানদের উদ্দেশে তার দেশের নীতিনির্ধারণী বক্তৃতার শুরুতে আসসালামু আলাইকুম বলে সম্ভাষণ জানিয়েছেন। নিজের ইসলামি যোগসূত্রের উল্লেখ করে মানবসভ্যতায় এর অবদান ও শান্তির দিকটি টেনে বলেছেন, উগ্রপন্থীরা ইসলামের ধারক নয়। ইতিহাসের সত্য ঘেঁটে বলেছেন, মুসলমানদের প্রতি পশ্চিমাদের ভীতি অমূলক। আমেরিকার গণতান্ত্রিক ভিত ও মানবিকতার ঐতিহ্য স্মরণ করে এ দেশ সম্পর্কে মুসলমানদের দৃষ্টিভঙ্গি পাল্টানোরও তাগিদ দিয়েছেন। ইসলাম নিয়ে নেতিবাচকতার বিরুদ্ধে লড়াই করারও প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। বৃহস্পতিবার কায়রোতে দেওয়া বারাক ওবামার এই বক্তৃতার ভাষান্তর করেছেন আহমেদ মুনীরুদ্দিন। বারাক ওবামা: শুভ বিকেল। অনন্তকালের এই কায়রো নগরীতে আসতে পেরে এবং দুটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের অতিথি হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। হাজার বছরেরও বেশি সময় ধরে আল আজহার ইসলামী শিক্ষাদীক্ষার প্রতীক হয়ে আছে; এবং এক শতকেরও বেশি সময় ধরে মিসরের অগ্রসরতার উৎসভূমি হয়ে আছে কায়রো বিশ্ববিদ্যালয়। একত্রে এ দুুইটিকে মিলিয়ে আপনারা ঐতিহ্য এবং প্রগতির মধ্যে সমন্বয়ের প্রতিনিধিত্ব করছেন। আমি আপনাদের এবং মিসরের জনগণের আতিথেয়তায় কৃতজ্ঞ। একইসঙ্গে মার্কিন জনগণের এবং আমার দেশের মুসলিম স