২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়াতে তালেবান জোয়ার ঠেকাতে পেরেছি: পাকিস্তানের সেনাপ্রধান

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রিচার্ড হলব্র"কের সঙ্গে বৈঠকের আগে শুক্রবার পাকিস্তানের সেনাপ্রধান আশফাক কায়ানি বলেছেন, তার বাহিনী তালেবানদের জোয়ার ঠেকিয়েছে। এখন সোয়াত উপত্যকা পুরোপুরি তালেবান যোদ্ধামুক্ত করাই তাদের লক্ষ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2009, 10:15 AM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ইসলামাবাদ, জুন ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রিচার্ড হলব্র"কের সঙ্গে বৈঠকের আগে শুক্রবার পাকিস্তানের সেনাপ্রধান আশফাক কায়ানি বলেছেন, তার বাহিনী তালেবানদের জোয়ার ঠেকিয়েছে। এখন সোয়াত উপত্যকা পুরোপুরি তালেবান যোদ্ধামুক্ত করাই তাদের লক্ষ্য। পাকিস্তান গত মাসে সোয়াত উপত্যকা থেকে তালেবান যোদ্ধা র্নির্মূল করতে সেনা অভিযান শুরু করে। তাদের এই উদ্যোগকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। সেনাপ্রধান আশফাক কায়ানি বলেছেন, সোয়াত উপত্যকা অভিমুখী সব রাাস্তা এবং প্রধান প্রধান শহরগুলো 'সন্ত্রাসীদের সুসংবদ্ধ প্রতিরোধ' মুক্ত করা হয়েছে। কায়ানির উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার সেনাবাহিনীর ইস্যুকৃত এক বিবৃতিতে বলা হয়েছে, সোয়াতে শেষ পর্যন্ত তালেবানদের জোয়ার ঠেকানো হয়েছে। তিনি বলেন, সেনাবাহিনী এখন জনগণের নিরাপত্তা বিধানের জন্য সোয়াতে থাকবে এবং সোয়াত ও এর আশেপাশের জেলাগুলোয় জঙ্গিদের বাদবাকী সব আস্তানা ধ্বংস করে দেওয়ার জন্য সীমিত আকারে অভিযান চালাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬২২ ঘ.