শাহ মনসুর ক্যাম্প, পাকিস্তান, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানে মানবিক বিপর্যয় এড়াতে সোয়াত উপত্যকায় সেনা অভিযানের মুখে পালিয়ে যাওয়া পরিবারগুলোকে সাহায্য দেওয়ার জন্য বৃহস্পতিবার ইউরোপীয় ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষ মার্কিন দূত রিচার্ড হলব্র"ক।
পাকিস্তান গত মাসে তালেবান জঙ্গি হটাতে সোয়াতে সেনা অভিযান শুরু করেছে। সোয়াত অভিযানে বাস্তুচ্যুত হয়েছে প্রায় ২৫ লাখ লোক। ইসলামাবাদের ৮০ কিলোমিটার উত্তরপশ্চিমে সোয়াবি শহরের উপকণ্ঠে শাহ মনসুর ক্যাম্পে সাংবাদিকদের হলব্র"ক বলেন, আমি তাদেরকে বাড়ি ফিরিয়ে দেওয়ার বিষয়টিতে বেশি জোর দিতে পারি না। সেটি করতে গেলে বিশ্ব স
bdnews24