২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র ও মুসলিমদের মধ্যে নবসূচনার আহ্বান ওবামার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও মুসলিম বিশ্বের মধ্যে নব সূচনার আহ্বান জানিয়েছেন। তবে ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষ অবসানে তিনি নতুন কোনও উদ্যোগ নেওয়ার প্রস্তাব দেননি। অনেকেই এতে হতাশ হবে বলে মনে করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2009, 11:48 AM

Updated : 26 Aug 2022, 11:33 AM

কায়রো, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও মুসলিম বিশ্বের মধ্যে নব সূচনার আহ্বান জানিয়েছেন। তবে ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষ অবসানে তিনি নতুন কোনও উদ্যোগ নেওয়ার প্রস্তাব দেননি। অনেকেই এতে হতাশ হবে বলে মনে করা হচ্ছে। কায়রো বিশ্ববিদ্যালয়ে দেওয়া ভাষণে ওবামা বলেন, "আমরা এখন যুক্তরাষ্ট্র এবং বিশ্বব্যাপী মুসলিমদের মধ্যে উত্তেজনার সময়ে আছি।" দুয়ের মধ্যে বছরের পর বছরের অবিশ্বাসের কথা স্বীকার করে ওবামা বলেন, একে অপরকে শ্রদ্ধা করা এবং অভিন্ন লক্ষ্য অন্বেষণে দুপক্ষেরই ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যাওয়া প্রয়োজন। তিনি বলেন, "বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র এবং মুসলিমদের মধ্যে নবসূচনার পথ খুঁজতেই আমি এখানে এসেছি--- পারস্পরিক স্বার্থ ও শ্রদ্ধাই হবে যার ভিত্তি। আমেরিকা আর ইসলাম একরোখা নয়। তাদের প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার প্রয়োজন নেই।" এই ভাষণের মধ্য দিয়ে ওবামা বিশ্বের মুসলমানদের মধ্যে যুক্তরাষ্ট্রের হৃত ভাবমূর্তি ফেরানোর চেষ্টা নিয়েছেন। তবে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে তিনি তার ভাষণে নতুন কোনও প্রস্তাব দেননি। ওবামা কেবল বলেন, "ফিলিস্তিনিদেরকে সহিংসতা পরিহার করতে হবে।" একইসঙ্গে তিনি তাদের প্রতি ইসরায়েলের অস্তিত্বের অধিকার স্বীকার করে নেওয়ার আহ্বান জানান। ইসরায়েল প্রসঙ্গে ওবামা বলেন, "যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইহুদি বসতি স্থাপন বৈধ বলে মানতে রাজি না। এই পদক্ষেপ পূর্ববর্তী চুক্তিগুলোর লঙ্ঘন এবং শান্তি প্রতিষ্ঠার চেষ্টায় বিঘ