লন্ডন, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটিশ পার্লামেন্টের অর্থব্যয় কেলেঙ্কারিতে জড়িয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাকি স্মিথ এবং কমিউনিটি সেক্রেটারি হ্যাজেল ব্লেয়ার্স।
স্মিথ বুধবার জানান, প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের মন্ত্রিসভায় রদবদলের পর তিনি পদত্যাগ করবেন। আগামী কয়েক দিনের মধ্যে মন্ত্রিসবায় রদবদল হতে পারে বলে মনে করা হচ্ছে।
স্কাই টেলিভিশনকে স্মিথ বলেন, "ঈস্টারের সময় আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম। আমি তাকে জানিয়েছি, এ অবস্থায় পার্লামেন্টের পেছনের সারিতে ফিরে যাওয়াই আমার জন্য ভাল হবে।"
তিনি বলেন, "মন্ত্রিসভায় রদবদল না হওয়া পর্যন্ত আমি আমার দায়িত্ব পালন করে যাব।"
গত মার্চে ফাঁস হয়ে যাওয়া পার্লামেন্টের ব্যয়ের হিসাবের একটি নথি থেকে জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী স্মিথ পার্লামেন্টের অর্থ থেকেই তার স্বামীর আনা দুটি পর্ণো ছবির সিডির ভাড়া দেন।
এদিকে, কমিউনিটি সেক্রেটারি হ্যাজেল ব্লেয়ার্স জানিয়েছেন, তিনিও পদত্যাগ করছেন। স্থানীয় সরকারের বিষয়টি দেখাশোনার দায়িত্ব তার।
এক বিবৃতিতে হ্যাজেল বলেন, "আজ আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি, মন্ত্রিপরিষদ থেকে আমি পদত্যাগ করছি।"
পার্লামেন্ট সদস্যদের অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় অর্থ ব্যয়ের খবর স
bdnews24