জুরিখ, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চলতে চলতে রাস্তায় গাড়ির চার চাকাই খোয়া গেছে। সুইজারল্যান্ডের মহাসড়কে ঘটেছে এই ঘটনা।
পুলিশ জানিয়েছে, তুষার ঢাকা রাস্তায় গাড়ি চালানোর পর স্বাভাবিক রাস্তায় চালানোর জন্য গাড়ির চাকাগুলো পরিবর্তন করা হয়েছিল। কিন্তু এ সময় ভুল করে সঠিক নাটবল্টু না লাগানোয় চলতে চলতে গাড়ির চারটি চাকাই একসঙ্গে খুলে যায়। থমকে দাঁড়িয়ে পড়ে গাড়িটি।
এতে কেউ হতাহত হয়নি এবং অন্য কোনো গাড়িরও ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।
শীতপ্রধান দেশে রাস্তায় সাধারণত প্রচুর তুষার পড়ে। এ কারণে তুষারে চালানোর জন্য গাড়ির চাকা পরিবর্তন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৫৪ ঘ.
bdnews24