ইসলামাবাদ জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- পাকিস্তানে তালেবানদের অপহৃত বান্নু ক্যাডেট কলেজের ছাত্র-শিক্ষক ও অন্যান্যদের মঙ্গলবার উদ্ধার করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর মুখপাত্র একথা বলেছেন। সোয়াত উপত্যকায় তালেবানদের বিরুদ্ধে জোরালো সেনা অভিযানের মুখে সোমবার তালেবানরা ৩০০ ছাত্র ও শিক্ষকসহ প্রায় ৪০০ জনকে অপহরণ করে।
সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আতহার আব্বাস বলেছেন, তালেবানরা অপহৃত ছাত্রদের আফগান সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তানের জঙ্গি ঘাঁটিতে নিয়ে যাচ্ছিল। এ সময় সেনারা রাস্তায় তাদের পিছু ধাওয়া করে। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। আব্বাস বলেনস, "গোলাগুলির মুখে জঙ্গিরা পালিয়ে যায় এবং আমরা সবাইকে উদ্ধার করি। তিনি ৭১ জন ছাত্র এবং ৯ জন স্টাফকে উদ্ধার করা হয়েছে।"
বান্নু শহরের পুলিশ প্রধান ইকবাল মারওয়াত জানিয়েছেন, তালেবানরা ৪০০ জনকে অপহরণ করে তাদেরকে ২৮ টি গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। এ সময় অনেকেই পালিয়ে যেতে সক্ষম হয়। কলেজের ভাইস প্রিন্সিপাল জাভেদ আলম রয়টার্সকে বলেন, " প্রায় ২০০ জন পালিয়ে যেতে সক্ষম হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএন/এলকিউ/
bdnews24