সিঙ্গাপুর, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তান এর পারমাণবিক সম্পদ জঙ্গিদের হাতে চলে না যাওয়ার ব্যাপারে দৃঢ় বিশ্বাসী, কারণ নিরাপত্তার বিষয়টি নিয়মিত পর্যালোচনা করা হয় এবং বন্ধু রাষ্ট্রগুলোও এ ব্যাপারে ইসলামাবাদকে সহায়তা দিয়ে আসছে। প্রতিরক্ষামন্ত্রী সৈয়দ আতাহার আলী রোববার একথা বলেছেন।
সিংগাপুরে এশিয়ার নিরাপত্তাসংক্রান্ত সম্মেলনে অংশগ্রহণের ফাঁকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি পরমাণু অস্ত্রের নিরাপত্তা প্রসঙ্গে বলেন, "আমরা খুবই আত্মবিশ্বাসী।"
আতাহার বলেন, "সার্বক্ষণিক পর্যালোচনার মধ্যে থাকে নিরাপত্তার বিষয়টি। সবসময়েই এর নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন ঘটানো হয়ে থাকে।"
সোয়াতে সেনাঅভিযান প্রসঙ্গে তিনি বলেন, "বর্তমান অভিযান শেষ হওয়ার পর পুলিশ অঞ্চলটির নিরাপত্তার দায়িত্ব না নেওয়া পর্যন্ত সেনাবাহিনী সেখানে অবস্থান করবে।"
পাকিস্তান সেনাবাহিনী শনিবার সোয়ত উপত্যকার প্রধান শহর মিঙ্গোরার পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৫৫৭ ঘ.
bdnews24