২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মনমোহনের এবারের মন্ত্রিসভায় নারী সদস্য কমেছে

ভারতে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের নতুন সরকারের ৫৯ মন্ত্রী-প্রতিমন্ত্রী বৃহস্পতিবার শপথ নিয়েছে। এর আগে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে শপথ নেন ১৯ জন। সব মিলিয়ে মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৭৯। তবে গতবারের চেয়ে এবারের মন্ত্রিসভায় নারী সদস্য কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2009, 06:00 AM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের নতুন সরকারের ৫৯ মন্ত্রী-প্রতিমন্ত্রী বৃহস্পতিবার শপথ নিয়েছে। এর আগে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে শপথ নেন ১৯ জন। সব মিলিয়ে মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৭৯। তবে গতবারের চেয়ে এবারের মন্ত্রিসভায় নারী সদস্য কমেছে। ভারতের টেলিভিশন চ্যানেল এনডিটিভি এ তথ্য জানিয়েছে। নতুন মন্ত্রিসভায় রয়েছেন নয় জন নারী। তারা হলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অম্বিকা সোনি, মেইরা কুমার, কৃষ্ণা তিরাত, প্রিণিত কাউর, আগাথা সাংমা, কুমারী সেলজা, ডি পূর্ণেন্দুশ্বরী ও প্রণবকা লক্ষ্মী। এর মধ্যে তৃণমূল নেত্রী মমতা এবং কংগ্রেস নেত্রী অম্বিকা ও মেইরা আগেই শপথ নেন। বৃহস্পতিবার শপথ নেন বাকি ছয় জন। শারদ পাওয়ার নেতৃত্বাধীন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি থেকে নির্বাচিত লোকসভা সদস্য আগাথা মন্ত্রিসভায় সর্বকনিষ্ঠ। তার বয়স ২৮ বছর। আগাথা, প্রিণিত ও কৃষ্ণা তিরাত এবারই প্রথম মন্ত্রিসভায় স্থান পেলেন। মনমোহন সিংয়ের গত মন্ত্রিসভায় নারী ছিলেন ১০ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১২০০ ঘ.