২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকি কারাগারে ধর্ষণ ও নিপীড়নের প্রমাণ আছে ছবিতে

কারাগারে ইরাকি বন্দিদের ওপর চালানো যৌন নির্যাতন ও নিপীড়নের প্রমাণ আছে ছবিতে। কিন্তু ওই ছবি প্রকাশ হোক তা চান না মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ব্রিটেনের 'ডেইলি টেলিগ্রাফ' সংবাদপত্র বৃহস্পতিবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2009, 10:14 AM

Updated : 26 Aug 2022, 11:31 AM

লন্ডন, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কারাগারে ইরাকি বন্দিদের ওপর চালানো যৌন নির্যাতন ও নিপীড়নের প্রমাণ আছে ছবিতে। কিন্তু ওই ছবি প্রকাশ হোক তা চান না মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ব্রিটেনের 'ডেইলি টেলিগ্রাফ' সংবাদপত্র বৃহস্পতিবার একথা জানিয়েছে। মার্কিন মেজর জেনারেল অ্যান্তোনিও তাগুবা ইরাকের আবু গারিব কারাগারে নিপীড়নের ওপর ২০০৪ সালে ছবিসহ যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছিলেন সেই ছবি প্রকাশ করতেই অনীহা মার্কিন প্রেসিডেন্টের। প্রতিবেদনে তাগুবা ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগের কথা জানিয়েছেন। অভিযোগ প্রমাণে সহায়ক ছবিগুলোও নথির সঙ্গে রয়েছে বলে বুধবার টেলিগ্রাফকে নিশ্চিত করেছেন তিনি। ২০০৭ সালে মার্কিন সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করা তাগুবার উদ্ধৃতি দিয়ে টেলিগ্রাফ জানায়, এই ছবিগুলোতে অত্যাচার নিপীড়ন, ধর্ষণ এবং চালানো সব ধরনের অশ্লীলতার দৃশ্য রয়েছে।" তাগুবা ছবিগুলো প্রকাশ না করার বিষয়ে ওবামার সিদ্ধান্তের সঙ্গে একমত প্রকাশ করেছেন। ওবামা অবশ্য এর আগে আবু গারিবসহ ইরাকে যুক্তরাষ্ট্রের পরিচালিত সব কারাগারে বন্দি নির্যাতনের ছবি প্রকাশের প্রতিশ্র"তি দিয়েছিলেন ওবামা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/এলকিউ/১৬০৯ ঘ.