২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার সঙ্গে পরমাণু, ক্ষেপণাস্ত্র সহযোগিতা নেই: ইরান

উত্তর কোরিয়ার সঙ্গে ইরানের কোনও ক্ষেপণাস্ত্র কিংবা পরমাণু সহযোগিতা নেই। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সোমবার একথা বলেছেন। উত্তর কোরিয়া ২য়বারের মতো পরমাণু বোমা পরীক্ষা চালানোর পর আহমাদিনেজাদ একথা বললেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2009, 03:56 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

তেহরান, মে ২৫ (বিডিনিউ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- উত্তর কোরিয়ার সঙ্গে ইরানের কোনও ক্ষেপণাস্ত্র কিংবা পরমাণু সহযোগিতা নেই। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সোমবার একথা বলেছেন। উত্তর কোরিয়া ২য়বারের মতো পরমাণু বোমা পরীক্ষা চালানোর পর আহমাদিনেজাদ একথা বললেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরান ও উত্তর কোরিয়া দু দেশকেই শয়তানের অক্ষচক্রের দেশ আখ্যা দিয়েছিলেন। কিন্তু ইরান বরাবরই তাদের পারমাণবিক কর্মসূচি বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত বলে দাবি করে আসছে। পশ্চিমাদের ধারণা, ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। এক সাংবাদিক সম্মেলনে আহমাদিনেজাদ বলেন, " উত্তর কোরিয়ার সঙ্গে আমাদের এক্ষেত্রে কোনও সহযোগিতা নেই। আমরা গণবিধ্বংসী অস্ত্র তৈরি, সংগ্রহ এবং এর বিস্তারের বিরোধী।" সামরিক বিশেষজ্ঞদের ধারণা, ইরানের শাহাব-৩ ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার নোডোং ক্ষেপণাস্ত্রের আদলে তৈরি। তেহরান ওই ক্ষেপণাস্ত্রের পাল্লা ২০০০ কিলোমিটার বলে জানিয়েছে। উপসাগরের মার্কিন ও ইসরায়েলের ঘাঁটিগুলোতে এ ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫৮ ঘ.