ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)- ইরানে আগামী ১২ জুনের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে সেদেশের সরকার সামাজিক নেটওয়ার্কিং সাইট ফেসবুক ব্লক করে দিয়েছে।
ইরানের বার্তা সংস্থা ইলনার বরাত দিয়ে রোববার বিবিসি এ খবর দিয়েছে।
ইলনা বলছে, নির্বাচনে সংস্কারবাদী প্রার্থী মীর হোসেইন মুসাভির সমর্থকরা যাতে তার নির্বাচনী প্রচারণার কাজে ফেসবুক ব্যবহার করতে না পারে সে লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রকাশিত এ খবরে হতাশা ব্যক্ত করে ফেসবুক বলেছে, এমন এক সময়ে ইরানে ফেসবুক ব্লক করা হল যখন ভোটাররা নির্বাচনের প্রার্থী এবং তাদের অবস্থান সম্পর্কে তথ্য জানার জন্য আরও বেশি করে ইন্টারনেটের সাহায্য নিচ্ছিলেন।
তবে ফেসবুকের এ প্রতিক্রিয়ার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইরান সরকার।
সামাজিক যোগাযোগের এ সাইটটির দাবি অনুযায়ী বিশ্বব্যাপী তাদের সদস্য সংখ্যা প্রায় সাড়ে ১৭ কোটি।
ইলনা জানায়, প্রেসিডেন্ট নির্বাচনের আগে ফেসবুক ব্লক করে দেওয়া হয়েছে। অনেক ইন্টারনেট ইউজার সাইটটিতে ঢুকতে পারছেন না।
সাবেক প্রধানমন্ত্রী মুসাভির সমর্থকরা প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রচারণার কাজে ফেসবুক ব্যবহার করছিলেন বলে জানায় বার্তা সংস্থাটি।
তেহরানে সিএনএন এর একজন কর্মী জানান, ফেসবুক ব্যবহারকারীরা সাইটটিতে ঢোকার সময় ফার্সি ভাষায় একটি বার্তা পাচ্ছেন, যাতে লেখা
bdnews24