ওয়াশিংটন, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মধ্যপ্রাচ্য সংঘাত নিরসনে ইসরায়েল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্রিক সমাধানে আসার জন্য সোমবার ইসরায়েলকে চাপ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় এ বিষয়ে তার কাছ থেকে কোনো ওবামা প্রতিশ্র"তি আদায় করতে পারেননি।
হোয়াইট হাউসে দুই নেতার এই প্রথম বৈঠকে ইসরায়েলের ইহুদি বসতি স্থাপন বন্ধ করার জন্যও নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান ওবামা। অবশ্য একইসঙ্গে তিনি ইসরায়েলকে আশ্বস্ত করেন যে, ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে কূটনৈতিক সমাধানের জন্য অনির্দিষ্টকাল অপেক্ষা করে থাকবে না ওবামা প্রশাসন।
নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ওবামা বলেন, "যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক স
bdnews24