কলম্বো, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) - লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম (এলটিইি) এর চার শীর্ষ নেতা যুদ্ধে নিহত হয়েছেন এবং তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে এলটিটিই প্রধান ভেলুপিল্লাই প্রভাকরণের ছেলের মৃতদেহও রয়েছে। শ্রীলংকার সেনাবাহিনী সোমবার এ দাবি করেছে।
দেশটির এক সেনা মুখপাত্র জানায় এখন ছোট্ট একটি জঙ্গল এলাকায় অবশিষ্ট টাইগার গেরিলাদের নির্মূল করে 'চূড়ান্ত অভিযান' পরিচালনা করছে এবং গেরিলা ঘাঁটিটি 'পরিস্কার' করছে সেনারা। (বিস্তারিত আসছে)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১২৫৫ ঘ.
bdnews24