নয়াদিল্লি, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতে লোকসভা নির্বাচনে নিশ্চিত জয়ের পথে এগিয়ে যাচ্ছে কংগ্রেস। শনিবার নির্বাচন কমিশনের বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন দূরদর্শন জানায় পার্লামেন্টের মোট ৫৪৩টি আসনের মধ্যে কংগ্রেস জোট ২৪৬টি আসনে, বিজেপি ১৫৯টি আসনে এবং কমিউনিস্টদের নেতৃত্বাধীন 'তৃতীয় মোর্চা' ৬০টি আসনে এগিয়ে আছে।
ওদিকে, নির্বাচন কমিশনের কম্পিউটার ভিত্তিক ভোট গণনা শুরুর পর কংগ্রেসের এক মুখপাত্র বলেছেন, "নিরাপদ সংখ্যাগরিষ্ঠতা" পেতে যাচ্ছেন তারা।
ক্ষমতাসীন কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) জোটের পরই ভাল অবস্থানে রয়েছে ভারতীয় জনতা পার্টি-বিজেপি'র নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ)।
ওদিকে প্রাথমিক ভোট গণনায় দেখা গেছে কমিউনিস্টদের দূর্গ হিসেবে পরিচিত পশ্চিম বঙ্গ রাজ্যে ৩২ বছরেরর ইতিহাস পাল্টে দিয়ে কংগ্রেস জোটের চেয়ে পিছিয়ে পড়েছে বামপন্থিরা।
দূরদর্শন আরও জানায়, তামিল নাড়
bdnews24