২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি সেনাদের ওপর বাধা-নিষেধ চায় আফগান পার্লামেন্ট

আফগানিস্তানে বেসামরিক লোকজন হতাহতের ঘটনা রোধে সোমবার বিদেশি বাহিনীর ওপর আইনি বাধা-নিষেধ দাবি করেছে আইনপ্রণেতারা। বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা বাড়তে থাকায় ইতোমধ্যেই কাবুল ও ওয়াশিংটনের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিমা সেনাদের উপস্থিতিতে ক্ষুদ্ধ হয়ে উঠছে আফগানরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2009, 03:12 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

কাবুল, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে বেসামরিক লোকজন হতাহতের ঘটনা রোধে সোমবার বিদেশি বাহিনীর ওপর আইনি বাধা-নিষেধ দাবি করেছে আইনপ্রণেতারা। বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা বাড়তে থাকায় ইতোমধ্যেই কাবুল ও ওয়াশিংটনের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিমা সেনাদের উপস্থিতিতে ক্ষুদ্ধ হয়ে উঠছে আফগানরা। আফগানিস্তান পার্লামেন্টের সকালের অধিবেশনে বিতর্কের মূলে ছিল এ ইস্যুটি। প্রতিনিধিরা বিদেশি সেনাদের নিয়ন্ত্রণ করার উপায় খুঁজে বের করার জন্য সরকারকে এক সপ্তাহ সময় দেওয়ার কথা জানিয়েছে। পার্লামেন্টের নিুকক্ষ ওলেসি জির্গার সেক্রেটারি আব্দুল সাত্তার কাওয়াসি বলেছেন, "আমাদের জনগণকে হত্যা এবং বোমাবর্ষণ রোধে ওলেসি জির্গা সিদ্ধান্ত নিয়েছে যে, বিদেশি বাহিনী নিয়ন্ত্রণে সরকারকে অবশ্যই এক সপ্তাহের মধ্যে একটি পরিকল্পনা নিতে হবে।" প্রেসিডেন্ট হামিদ কারজাই ইতোমধ্যেই সব ধরনের বিমান হামলা বন্ধের আহ্বান জানালেও মার্কিন বাহিনী তা প্রত্যাখ্যান করেছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেমস জোনস বলেছেন, "কমান্ডাররা পেছনে এক হাত বাঁধা অবস্থায় লড়াই করতে পারে না।" ওদিকে, আইনপ্রণেতারা কেবল বিমান হামলা বন্ধের আহ্বান নয় এর চেয়েও বেশিকিছু করার দাবি জানিয়েছেন। কাওয়াসি রয়টার্সকে বলেন, "এটি আর সহ্য করা যায় না। বিদেশি বাহিনীর কর্মকান্ড, তাদের উপস্থিতি আইনানুগ হতে হবে। কোনও বিদেশি সেনা আফগানিস্তানের আইনের বিপরীত কাজ করলে আফগান আইনে তার বিচার করা উচিত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১৭ ঘ.