২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বহাল রাখছেন ওবামা

দামেস্কর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কোন্নয়নের চেষ্টায় এ সপ্তাহে দুই প্রতিনিধি পাঠানো সত্ত্বেও সিরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নবায়ন করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার তিনি একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2009, 08:42 AM

Updated : 26 Aug 2022, 11:26 AM

ওয়াশিংটন, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - দামেস্কর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কোন্নয়নের চেষ্টায় এ সপ্তাহে দুই প্রতিনিধি পাঠানো সত্ত্বেও সিরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নবায়ন করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার তিনি একথা জানান। এক চিঠির মাধ্যমে ওবামা এ সিদ্ধান্ত কংগ্রেসকে জানিয়েছেন। চিঠিতে ওবামা অভিযোগ করেন সিরিয়া সন্ত্রাসবাদকে সহায়তা, গণবিধ্বংসী অস্ত্র অর্জন ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম পরিচালনার চেষ্টা করছে। একইসঙ্গে ইরাকে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে বিঘি