২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বামপন্থীরা কংগ্রেস প্রধানমন্ত্রীকে সমর্থন দেবে: রাহুল গান্ধী

নির্বাচন পরবর্তী রাজনৈতিক মেরুকরণে জোট সরকার গঠনের বিষয়টি মাথায় রেখে সম্ভাব্য মিত্রদের প্রশংসা করেছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার রাহুল বলেন, বামপন্থীরা কংগ্রেস প্রধানন্ত্রীকে সমর্থন দেবে বলে তিনি আত্মবিশ্বাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2009, 12:06 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

নয়াদিল্লি, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নির্বাচন পরবর্তী রাজনৈতিক মেরুকরণে জোট সরকার গঠনের বিষয়টি মাথায় রেখে সম্ভাব্য মিত্রদের প্রশংসা করেছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার রাহুল বলেন, বামপন্থীরা কংগ্রেস প্রধানন্ত্রীকে সমর্থন দেবে বলে তিনি আত্মবিশ্বাসী। কংগ্রেসের অন্যতম তারকা নেতা ও নির্বাচনী প্রচারক রাহুল নয়াদিল্লির এক জনসভায় বলেন, "আমি আত্মবিশ্বাসী যে, বামপন্থীরা কংগ্রেস প্রধানমন্ত্রীকে সমর্থন দেবে।" গত বছর ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিতর্কিত বেসামরিক পরমাণু চুক্তি নিয়ে কংগ্রেস সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় ভারতের কমিউনিস্ট দলগুলো। এবারের নির্বাচনী প্রচারণাতেও পুনরায় কংগ্রেসকে সমর্থন দেওয়ার বিষয়টি একরকম নাকচই করে দিয়েছে বামপন্থীরা। বিশেষত, কমিউনিস্টদের নেতৃত্বে ছোট ছোট আঞ্চলিক দলগুলোকে নিয়ে আনুষ্ঠানিকভাবে একটি 'তৃতীয় মোর্চা' গঠনের পর কংগ্রেসের প্রতি বামপন্থীদের সমর্থন নিয়ে সংশয় দেখা দেয়। রাহুল বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারেরও প্রশংসা করেছেন। নীতিশ স্বীকার না করলেও অনেকেরই ধারণা, নির্বাচনের পর কংগ্রেসের সঙ্গেই জোট বাঁধতে পারেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৮০৫ ঘ.