বাগদাদ, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণাঞ্চলে একটি বাজারে বুধবার সকালে ট্রাক বোমা হামলায় ১০ জন নিহত এবং প্রায় ৩৭ জন আহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।
দোউরা অঞ্চলের সুন্নি আরব এলাকায় একটি পিকআপ ট্রাকে বোমা পাতা ছিল। এ এলাকা একসময় পুরোটাই সুন্নি আল-কায়েদাদের দখলে ছিল। যুক্তরাষ্ট্র ও ইরাকি বাহিনীর যৌথ অভিযানে তারা দুর্বল হয়ে পড়ে।
রয়টার্সের টেলিভিশন চিত্রে এলাকার অধিবাসীদেরকে বোমা বিস্ফোরণস্থলে ভিড় করতে দেখা গেছে। এক অধিবাসী জানান, নিহতরা সবাই সাধারন মানুষ। পুলিশ এর আগের দিনই এই এাকায় বোমা হামলা হওয়ার ব্যাপারে সতর্ক করেছিল বলে জানান তিনি।
বাগদাদেও নিরাপত্তা মুখপাত্র মেজর জেনারেল কাশিস মুসাউই বলেছেন, ওই একই এলাকায় পুলিশ আরেকটি বোমা নিস্ক্রিয় করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫১ ঘ.
bdnews24