২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের সোয়াতে অধিবাসীদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার আহ্বান

তালেবান জঙ্গিদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী খুব শিগগিরিই নতুন করে সেনা অভিযান শুরু করতে পারে জানিয়ে সোয়াত উপত্যকার অধিবাসীদের বাড়ি খালি করে নিরাপদ জায়গায় সরে যাওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2009, 12:45 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

মিঙ্গোরা, মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তালেবান জঙ্গিদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী খুব শিগগিরিই নতুন করে সেনা অভিযান শুরু করতে পারে জানিয়ে সোয়াত উপত্যকার অধিবাসীদের বাড়ি খালি করে নিরাপদ জায়গায় সরে যাওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ। পাকিস্তান সরকার তালেবান জঙ্গিদের সন্তুষ্ট করার পরিবর্তে যুক্তরাষ্ট্রের চাপের মুখে জঙ্গিবিরোধী অভিযান শুরু করায় ভেস্তে যেতে বসেছে ফেব্র"য়ারিতে তালেবানদের সঙ্গে করা শান্তিচুক্তি। জঙ্গিরা মিঙ্গোরার ৫ টি জেলায় ঢুকে পড়েছে এবং নিরাপত্তা বাহিনী, সরকারি প্রতিষ্ঠানগুলোর ওপর হামলা চালাতে শুরু করেছে বলে জানিয়েছেন শীর্ষ সরকারি কর্মকর্তা খুসাল খান কত্থক। তিনি রয়টার্সকে বলেন, "আমরা কারফিউ শিথিল করেছি এবং বাসিন্দাদেরকে এলাকা খালি করে দিতে বলেছি। কারণ, নিরাপত্তা বাহিনী নতুন করে জঙ্গি বিরোধী অভিযান শুরু করতে পারে। আর আমরা বেসামরিক লোকজন হতাহতের ঘটনা এড়াতে চাই।" মিঙ্গোরার অধিবাসীরা জানিয়েছে, জঙ্গিরা ওই শহরের একটি বিদ্যুৎ কেন্দ্রে আধাসামরিক বাহিনীর একটি ঘাঁটি ঘিরে ফেলেছে। আর অন্যরা বিভিন্ন ভবনে অবস্থান নিচ্ছে এবং রাস্তায় পাহারা দিচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তা বলেছেন, "আমরা সংযতভাবে ব্যবস্থা নিচ্ছি। কারণ, তারা বেসামরিক লোকজনদেও ঢাল হিসাবে ব্যবহার করছে। পরিস্থিতি অবনতির দিকে গেলে আমরা তাদের ওপর চড়াও হব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩৩ ঘ.