বেইজিং, মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীনের পিপলস লিবারেশন আর্মি এ বছর শেষে ৫০ হাজার সেনার এক বিশাল মহড়া চালাবে। চীনের সরকারি সিনহুয়া সংবাদ সংস্থা মঙ্গলবার একথা জানিয়েছে।
ডপএল এ জেনারেল স্টাফ হেডকোয়ার্টার্স এর উদ্ধৃতি দিয়ে সিনহুয়া বলেছে, চীনের সাতটি সেনা কমান্ড অঞ্চলের চারটি ডিভিশন থেকে প্রায় ৫০ হাজার সেনা মহাড়ায় অংশ নেবে। এদের মধ্যে থাকবে পদাতিক বাহিনী, ছত্রীসেনা ও বিমান।
সিনহুয়া বলেছে, এটি চীনের সেনাবাহিনীকে জটিল যুদ্ধ মোকাবেলা ও কঠিন মিশন পাড়ি দিতে আধুনিক করে তোলার প্রচেষ্টার আরেকটি ধাপ।
গত মাসে চীন নৌ-বাহিনীর প্যারেডের মধ্য দিয়ে সেনাশক্তি প্রদর্শন করেছে।
বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যে বহু দেশই যখন সেনাবাহিনীতে ব্যয় করা নিয়ে চিন্তা-ভাবনা করছে ঠিক সে সময়ই চীন তার সেনাবাহিনীর জন্য বেশি ব্যয়ের পরিকল্পনা করেছে।
মার্চে চীন সরকার সেনাবাহিনীর বাজেট ২০০৯ সালে ৪৮০ দশমিক ৭ বিলিয়ন (৭০ বিলিয়ন ডলার) ইয়ুনে উন্নীত করার কথা বলেছে। এ ব্যয় গত বছরের তুলনায় ১৪ দশমিক ৯ শতাংশ বেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১৮ ঘ.
bdnews24