২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রিয়ার আল্পসে তুষারধসে ৬ পর্বতারোহীর মৃত্যু

অস্ট্রিয়ার আল্পস পর্বতমালায় এ সপ্তাহে তুষারধসে ৬ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশ রোববার একথা জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা শনিবারেই এই তুষারধস দেখে উদ্ধারকারীদের এ ব্যাপারে জানালেও খারাপ আবহাওয়ার কারণে তারা রোববারের আগে ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। ইনসবার্কের প্রাদেশিক রাজধানী তিরোলের পুলিশ একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2009, 12:24 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ভিয়েনা, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অস্ট্রিয়ার আল্পস পর্বতমালায় এ সপ্তাহে তুষারধসে ৬ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশ রোববার একথা জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা শনিবারেই এই তুষারধস দেখে উদ্ধারকারীদের এ ব্যাপারে জানালেও খারাপ আবহাওয়ার কারণে তারা রোববারের আগে ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। ইনসবার্কের প্রাদেশিক রাজধানী তিরোলের পুলিশ একথা জানিয়েছে। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধারকারীরা ৬ পর্বতারোহীর মৃতদেহ উদ্ধার করেছে। তারা ৩ হাজার ৫০০ মিটার উঁচু শ্যাফোগেল পর্বতশৃঙ্গে আরোহণ করছিল। ওই দলটির বেঁচে যাওয়া একমাত্র অভিযাত্রী হচ্ছেন, মধ্যবয়স্ক একজন চেক নাগরিক। নিহত ছয় পর্বতারোহীও চেক রিপাবলিকের বলে মনে করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২৭ ঘ.