২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দি নির্যাতনের ছবি প্রকাশ করবে পেন্টাগন

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন শুক্রবার জানিয়েছে, বন্দি নির্যাতনের অভিযোগ তদন্তে বেরিয়ে আসা কয়েক'শ ছবি প্রকাশ করা হবে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্মকর্তাদের হাতে বন্দি নির্যাতনের এসব ছবি প্রকাশ করার জন্য দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালিয়ে আসছিল দি আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন (এসিএলইউ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2009, 09:05 AM

Updated : 26 Aug 2022, 11:22 AM

ওয়াশিংটন, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন শুক্রবার জানিয়েছে, বন্দি নির্যাতনের অভিযোগ তদন্তে বেরিয়ে আসা কয়েক'শ ছবি প্রকাশ করা হবে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্মকর্তাদের হাতে বন্দি নির্যাতনের এসব ছবি প্রকাশ করার জন্য দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালিয়ে আসছিল দি আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন (এসিএলইউ)। আগামী ২৮ এপ্রিলের মধ্যে এসব ছবি প্রকাশে ওবামা প্রশাসনের সিদ্ধান্তের ফলে সন্ত্রাসবাদী সন্দেহে আটক এবং অন্যান্য বন্দিদের সঙ্গে তৎকালীন বুশ প্রশাসনের আচরণ নিয়ে রাজনৈতিক বিতর্ক নতুন করে উসকে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস স