নয়াদিল্লি, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতে রাজনীতিকদের দিকে ছুড়ে দেওয়া সর্বশেষ জুতাটি জুটেছে আদভানির ভাগ্যে। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের এক জনসভায় দলের এক আঞ্চলিক নেতা তার দিকে জুতা ছুড়ে মারেন। তবে তিনি ঠিক জুতা নয়, বেছে নিয়েছিলেন ঐতিহ্যবাহী খড়ম।
গত বছর ইরাকি সাংবাদিক জাইদির জুতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের দিকে উড়ে গিয়ে বিশ্বজুড়ে যে 'জুতা সংস্কৃতি' চালু করেছে তা ভারতে ঢোকে শিখ সাংবাদিক জার্নেল সিংহের হাত ধরে। তার লক্ষ্য ছিল স্বরাষ্ট্রমন্ত্রী পালানিয়াপ্পান চিদাম্বরাম।
জার্নেলের জুতা স্বরাষ্ট্রমন্ত্রীর গায়ে না লাগলেও তা শিখ স
bdnews24