২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ন্যাটো মহাসচিব ইসলামের 'প্রধান শত্র"': তালেবান

ন্যাটোর ভাবী নতুন মহাসচিব ডেনমার্কের প্রধানমন্ত্রী অ্যানার্স ফ রাসমুসেনকে ইসলামের 'প্রধান শত্র"' আখ্যা দিয়েছে তালেবানরা। ড্যানিশ পত্রিকায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গাত্মক কার্টুনের পক্ষ সমর্থনের কারণে তালেবানরা তাকে মুসলিমেদের ঘোর শত্র" হিসাবে চিহ্নিত করল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2009, 10:26 AM

Updated : 26 Aug 2022, 11:20 AM

কাবুল, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ন্যাটোর ভাবী নতুন মহাসচিব ডেনমার্কের প্রধানমন্ত্রী অ্যানার্স ফ রাসমুসেনকে ইসলামের 'প্রধান শত্র"' আখ্যা দিয়েছে তালেবানরা। ড্যানিশ পত্রিকায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গাত্মক কার্টুনের পক্ষ সমর্থনের কারণে তালেবানরা তাকে মুসলিমেদের ঘোর শত্র" হিসাবে চিহ্নিত করল। রাসমুসেন আগস্টে ন্যাটো মহাসচিবের দায়িত্ব নেবেন। আফগানিস্তানে ন্যাটোর ৫৬,০০০ সেনার শক্তিশালী বাহিনী মোতায়েন আছে। ২০০৬ সালে ড্যানিশ পত্রিকায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গাত্মক কার্টুন ছাপানো নিয়ে মুসলিম বিশ্বে দাঙ্গা-বিক্ষোভ ছড়িয়ে পড়ার সময়টিতে রাসমুসেন বাক স্বাধীনতার যুক্তিতে কার্টুনের পক্ষ সমর্থন করেন। এর জন্য তিনি মুসলিম বিশ্বের কাছে ক্ষমাও চাননি। তালেবান ওয়েবসাইটে প্রকাশিত এক আর্টিকেলে আফগানিস্তানের তালেবান গ্র"প বলেছে, "ইসলামের নবীর প্রধান শত্র" ন্যাটোর মহাসচিব হয়েছে। তার নিয়োগ ন্যাটোর বিরুদ্ধে লড়াইয়ে মুসলিমদের বিশ্বাস আরও বাড়িয়ে দেবে এবং আফগানিস্তানে যুদ্ধ আরও জোরালো হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬২৬ ঘ.