মসুল, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের দক্ষিণাঞ্চলীয় মসুল শহরে শুক্রবার এক আত্মঘাতী বোমা হামলায় ৫ মার্কিন সেনা এবং দুই ইরাকি পুলিশ নিহত হয়েছে। মার্কিন বাহিনী এ খবর দিয়েছে।
একটি ইরাকি ঘাঁটিতে ট্রাকবোঝাই বিস্ফোরক নিয়ে হামলা চালায় হামলাকারী। মার্কিন বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী এই হামলায় দুই মার্কিন সেনাসহ ইরাকি নিরাপত্তা বাহিনীর ২০ সদস্য আহত হয়েছে।
তবে ইরাকি পুলিশ জানিয়েছে, হামলায় ৭০ জন আহত এবং পাঁচটি ইরাকি এবং দুটি মার্কিন সামরিক যান ধ্বংস হয়েছে।
গত কয়েক মাসের মধ্যে ইরাকে মার্কিন বাহিনীর ওপর এটাই সবচেয়ে বড় হামলা।
২০০৩ সালে ইরাকে মার্কিন বাহিনীর অভিযানের পর গত মার্চ মাসে সেখানে সবচেয়ে কম মার্কিন সেনা নিহত হয়। এর আগের মাস ফেব্র"য়ারিতে একটি হামলায় চার সেনা নিহত হয়েছিল।
ইরাকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৪২০০ সেনা এবং হাজার হাজার ইরাকি নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯২০ ঘ.
bdnews24