২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আক্রান্ত হলে পাল্টা লড়াইয়ের হুমকি সোমালি জলদস্যুদের

মার্কিন যুদ্ধজাহাজ থেকে আক্রান্ত হলে শুক্রবার পাল্টা লড়াইয়ের অঙ্গীকার করেছে সোমালিয়ার জলদস্যুরা। ভারত মহাসাগরে মার্কিন জাহাজের ক্যাপ্টেন রিচার্ড ফিলিপসকে জিম্মি করে রাখা জলদস্যু চক্রের পক্ষ থেকে এক দস্যু স্যাটেলাইট ফোনে রয়টার্সকে বলেন, "আমরা আমেরিকানদের ভয় পাই না। আক্রান্ত হলে আমরা প্রতিরোধ গড়ে তুলব।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2009, 10:48 AM

Updated : 26 Aug 2022, 11:18 AM

মোগাদিসু, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন যুদ্ধজাহাজ থেকে আক্রান্ত হলে শুক্রবার পাল্টা লড়াইয়ের অঙ্গীকার করেছে সোমালিয়ার জলদস্যুরা। ভারত মহাসাগরে মার্কিন জাহাজের ক্যাপ্টেন রিচার্ড ফিলিপসকে জিম্মি করে রাখা জলদস্যু চক্রের পক্ষ থেকে এক দস্যু স্যাটেলাইট ফোনে রয়টার্সকে বলেন, "আমরা আমেরিকানদের ভয় পাই না। আক্রান্ত হলে আমরা প্রতিরোধ গড়ে তুলব।" তবে জলদস্যুদের এই হুমকির মুখেও আলোচনার মাধ্যমেই জিম্মি সঙ্কট সমাধানের সম্ভাবনা বেশি বলে জানাচ্ছেন ঘটনাস্থলে অবস্থানরত মার্কিন কর্মকর্তারা। বিশেষ করে জিম্মি মুক্তির বিনিময়ে জলদস্যুদের নিরাপদে চলে যেতে দেওয়ার বিষয়টি নিয়ে একটি সুরাহা হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন তারা। ৪ জন জলদস্যু ফিলিপসকে বুধবার থেকে একটি লাইফবোটে আটকে রেখেছে। ঘটনাস্থলে ইতোমধ্যেই টহল দিতে শুরু করেছে মার্কিন যুদ্ধজাহাজ। ফলে দস্যুদের লাইফবোটের জ্বালানি ফুরিয়ে আসলেও অন্যান্য জলদস্যুরা এর ধারেকাছে ঘেঁষছে না। 'ইস্ট আফ্রিকান সীফেয়ারারস এসিসটেন্স প্রোগ্রাম' এর সমন্বয়ক এন্ড্রু মাওয়াঙ্গুরা বলেছেন, "অন্যান্য জলদস্যুরা তাদের বন্ধুদের সহযোগিতা করতে চাইলেও মৃত্যুভয়ের কারণে তা করতে পারছে না।" তিনি বলেন, "তারা হয়ত ক্যাপ্টেনকে আজ কালের মধ্যেই ছেড়ে দেবে। তবে কোনও কিছুর বিনিময়ে। সেটি হতে পারে কিছু অর্থ, ক্ষতিপূরণ কিংবা নিরাপদে বাড়ি ফেরার পথ।" 'মেয়ার্সক আলাবামা' নামের মার্কিন মালবাহী জাহাজ বুধবার ছিনতাই করে সোমালি জলদস্যুরা। কিন্তু এর ২০ আমেরিকান ক্রু কিছুক্ষণের মধ্যেই জাহাজটির পুনর্নিয়ন্ত্রণ নেয়। জাহাজটির সহকারী ক্যাপ্টেন কেন কুইন সিএনএনকে জানান, জলদস্যুরা তাদের ক্যাপ্টেনকে একটি লাইফবোটে আটকে রেখেছে। তারা ক্যাপ্টেনকে মুক্ত করার জন্য জলদস্যুদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। ডেনমার্কের মালিকানাধীন জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান মেয়ার্কস লাইন লিমিটেড জানায়, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ডেস্ট্রয়ার বেইনব্রিজ বৃহস্পতিবার ভোর হওয়ার আগেই ঘটনাস্থলে পৌঁছেছে। মেয়ার্কসের মুখপাত্র বি জে টালে