সুভা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ফিজির প্রেসিডেন্ট রাতু জোসেফা ইলোইলো দেশের সংবিধান বাতিল করে দিয়ে সরকারের দায়িত্বভার নিজ হাতে নিয়েছেন। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অস্থিতিশীল দেশটির আদালত বর্তমান সামরিক নেতৃত্বকে অবৈধ ঘোষণা করার পরদিন তিনি এ পদক্ষেপ নিলেন। সেনাধ্যক্ষ কমোডোর ফ্রাঙ্ক বেইনিমারামা নেতৃত্বে ২০০৬ সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে এই প্রশাসন দেশ চালিয়ে আসছিল।
দেশের সব বিচারককেও বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট।
সরকারের ক্ষমতা গ্রহণ করে ইলোইলো ২০১৪ সালের মধ্যে নতুন নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে জানিয়েছেন, শিগগিরই তিনি নতুন অন্তর্বর্তী সরকার নিয়োগ দেবেন এবং ওই সরকার নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে।
১৯৮৭ সাল থেকে ফিজিতে চারটি অভ্যুত্থান ও একটি রক্তাক্ত সেনাবিদ্রোহ ঘটেছে। দেশটির গরিষ্ঠ আদিবাসী ফিজিয়ান জনগোষ্ঠী এবং অর্থনৈতিকভাবে ক্ষমতাবান জাতিগত ভারতীয় সংখ্যালঘুদের মধ্যে উত্তেজনার জের ধরে মূলত এসব অভ্যুত্থান ঘটেছে।
বেইনিমারামা ২০০৬ সালে ক্ষমতা দখল করলে কমনওয়েলথ ফিজির সদস্যপদ স্থগিত করে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন পর্যটন ও চিনি উৎপাদনের ওপর নির্ভরশীল দেশটিতে নির্বাচন না হওয়া পর্যন্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞাও আরোপ করে রেখেছে।
বেইনিমারামা বলেছেন, নির্বাচনের আগে ফিজির সা
bdnews24