২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেনে আকস্মিক সন্ত্রাসবিরোধী অভিযানে ১২ জন গ্রেপ্তার

ব্রিটেনের সন্ত্রাসবিরোধী পুলিশ প্রধানের অসাবধানতায় 'সন্দেহভাজন আল-কায়েদা জঙ্গিদের হামলা পরিকল্পনা বিষয়ে তদন্তের' গোপন নথির ছবি প্রকাশ হয়ে যাওয়ার পর প্রায় তাৎক্ষণিকভাবে সন্ত্রাসবিরোধী তল্লাশি চালিয়ে বুধবার ১২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2009, 11:14 AM

Updated : 26 Aug 2022, 11:18 AM

লন্ডন, এপ্রিল ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ব্রিটেনের সন্ত্রাসবিরোধী পুলিশ প্রধানের অসাবধানতায় 'সন্দেহভাজন আল-কায়েদা জঙ্গিদের হামলা পরিকল্পনা বিষয়ে তদন্তের' গোপন নথির ছবি প্রকাশ হয়ে যাওয়ার পর প্রায় তাৎক্ষণিকভাবে সন্ত্রাসবিরোধী তল্লাশি চালিয়ে বুধবার ১২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। (আরও তথ্যসহ) গ্রেপ্তারকৃতদের মধ্যে ১০জন স্টুডেন্ট ভিসায় ব্রিটেনে থাকা পাকিস্তানি নাগরিক এবং ১জন ব্রিটেনে জন্মগ্রহণকারী ব্রিটিশ নাগরিক। ওদিকে ওই ঘটনার জের ধরে বৃহস্পতিবার ব্রিটিশ পুলিশের সন্ত্রাসবিরোধী শাখা প্রধানের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন লন্ডনের মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার বব কুইক। লন্ডনের মেয়র বরিস জনসন একথা জানিয়েছেন। বুধবার ওই কর্মকর্তা প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের অফিস এর সামনে একটি গোপন নথি প্রকাশ্যে বহন করার সময় সাংবাদিকরা তার ছবি তুলে ফেলে। নথিটির শিরোনাম ছিল "ব্রিফিং নোট: অপারেশন পাথওয়ে"। নথিটির ওপর শিরোনামের ব্যাখ্যায় 'ব্রিটেনের ভেতরে সন্দেহভাজন আল-কায়েদা জঙ্গিদের হামলা পরিকল্পনার বিষয়ে নিরাপত্তা বাহিনীর তদন্ত' হিসেবে উলে