২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অঘোষিত সফরে বাগদাদে ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার অঘোষিত সফরে বাগদাদে পৌঁছেছেন। প্রেসিডেন্ট হওয়ার পর এটাই ওবামার প্রথম ইরাক সফর। হোয়াইট হাউস জানিয়েছে, ওবামা ইরাকে মার্কিন কর্মান্ডার ও সেনাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া ইরাকি নেতাদের সঙ্গেও তিনি টেলিফোনে কথা বলবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2009, 03:31 PM

Updated : 26 Aug 2022, 11:17 AM

বাগদাদ, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার অঘোষিত সফরে বাগদাদে পৌঁছেছেন। প্রেসিডেন্ট হওয়ার পর এটাই ওবামার প্রথম ইরাক সফর। হোয়াইট হাউস জানিয়েছে, ওবামা ইরাকে মার্কিন কর্মান্ডার ও সেনাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া ইরাকি নেতাদের সঙ্গেও তিনি টেলিফোনে কথা বলবেন। খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারে চলাচলে সমস্যা থাকায় ওবামা ইরাকি নেতাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ না করে টেলিফোনে কথা বলবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস। ওবামার ইরাক সফরের কারণ জানতে চাইলে গিবস বলেন, "সেখানে অবস্থানরত আমেরিকান সেনাদের সঙ্গে কিছু সময় কাটানোর পাশাপাশি আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ কারণ আছে।" নিরাপত্তার কারণে কোনো আগাম ঘোষণা ছাড়াই তিনি তুরস্ক থেকে সরাসরি ইরাকে পৌঁছেছেন। গুরুত্বপূর্ণ সফরে লন্ডনে জি-টোয়েন্টি এবং ফ্রান্স-জার্মানির যৌথভাবে আয়োজিত ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগদানের পর ইউরোপের কয়েকটি দেশ ঘুরে তিনি ইরাকে গেলেন। ইরাকে অজনপ্রিয় যুদ্ধ শেষ করে আফগানিস্তানে দিকে নজর ফেরাতে চেষ্টা করছেন ওবামা। গত নভেম্বরে নির্বাচনের আগে প্রচারণার সময় তিনি প্রতিশ্র"তি দিয়েছিলেন যত দ্রুত সম্ভব ইরাক যুদ্ধ শেষ করে সেনাদের দেশে ফিরিয়ে আনবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২১১২ ঘ.