২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের প্রধান নির্বাচনী ইস্যু খাদ্যমূল্য: রয়টার্স জরিপ

ভারতের আসন্ন সাধারণ নির্বাচনে খাদ্যদ্রব্যের দাম এবং বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাবই ভোটারদের কাছে সবচেয়ে বড় ইস্যু বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। ১৪ জন শীর্ষ বিশ্লেষকের ওপর জরিপ চালিয়ে রয়টার্স মঙ্গলবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2009, 12:38 PM

Updated : 26 Aug 2022, 11:17 AM

নয়াদিল্লি, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের আসন্ন সাধারণ নির্বাচনে খাদ্যদ্রব্যের দাম এবং বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাবই ভোটারদের কাছে সবচেয়ে বড় ইস্যু বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। ১৪ জন শীর্ষ বিশ্লেষকের ওপর জরিপ চালিয়ে রয়টার্স মঙ্গলবার একথা জানিয়েছে। বিশ্লেষকরা আরও বলছেন, গত কয়েক সপ্তাহ ধরে মিত্রদের ধরে রাখতে টানাপোড়েনের মধ্যে থাকা ক্ষমতাসীন কংগ্রেস জোটকে ক্ষমতায় যেতে হলে বামপন্থিদের কাছ থেকে সমর্থন লাভের প্রয়োজন হবে। ১৬ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট 'ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স' (ইউপিএ) এবং ভারতীয় জনতা দল-বিজেপির নেতৃত্বাধীন 'ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স' (এনডিএ) এর মধ্যে মূল প্রতিযোগিতা হবে বলে ধারণা করা হচ্ছে। ওদিকে, কংগ্রেস-বিজেপি দুই দলের বিকল্প হিসাবে ছোট ছোট নয়টি দলের সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে একটি 'তৃতীয় মোর্চা' গঠন করেছে কংগ্রেসের সাবেক কমিউনিস্ট মিত্ররা। কমিউনিস্টদের নেতৃত্বাধীন এ জোট গত তিন সপ্তাহে ধীরে ধীরে ভাল জনসমর্থন আদায়ে সক্ষম হয়েছে। বিহার এবং তামিল নাড়