তেহরান, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তেহরানের পরমাণু কর্মসূচিকে হুমকি বলে মন্তব্য করায় সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনা করেছে ইরান। পাশাপাশি পরমাণু অস্ত্রভান্ডার নির্মূল করার জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলোর প্রতিও ইরান আহ্বান জানিয়েছে।
ওবামা পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার ঘোষণা দেওয়ার পরদিনই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হাসান কাসকাভি ওই মন্তব্য করলেন। প্রাগে রোববারের ভাষণে পরমাণূ অস্ত্র মুক্ত বিশ্ব গড়ার পরিকল্পনা ঘোষণা করেন ওবামা। ইরানের পরমাণু হুমকির কথা উল্লেখ করে তিনি বলেন, "এ হুমকি দূর হলে ইউরোপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার তাগিদও দূর হবে।"
তিনি আরও বলেন, "ইরানের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত হুমকি থাকবে আমরা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার পরিকল্পনা নিয়ে অগ্রসর হব। আর ইরানের হুমকি দূর হলে আমরা নিরাপত্তার নিশ্চয়তা পাব। ফলে ইউরোপে আমাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার তাগিদও দূর হবে।"
কাসকাভি বলেন, ইরানকে পরমাণু কর্মসূচি প্রশ্নে একঘরে করার চেষ্টা নিয়েছিল বুশ প্রশাসন। তারাও ইরানকে হুমকি বলে বর্ণনা করেছিল। আর এখন ওবামার কথায়ও একই সুর ইরানের বিরুদ্ধে মার্কিন প্রশাসনের অতীত অবস্থানের পুনরাবৃত্তি বলেই মনে হচ্ছে বলে কাসকাভি মন্তব্য করেন। তিনি বলেন, ওবামার ওই বক্তব্য তার পরিবর্তন আনার স্লোগানের বিপরীত।
কাসকাভি বলেন, ইরানের প্রতিরক্ষা মতবাদে পরমাণু অস্ত্রের কোনও স্থান নেই। তাছাড়া এ ধরনের অস্ত্রের অস্তিত্ব বিশ্ব স
bdnews24