২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়া প্রশ্নে দ্বিধাবিভক্ত জাতিসংঘ

যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলোর কাছ থেকে চাপ সত্ত্বেও উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে একমত হতে পারেনি জাতিসংঘ। উত্তর কোরিয়া রোববার রকেট উৎক্ষেপণের পর জাপান অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকে। কিন্তু নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য কেবলমাত্র বিষয়টি নিয়ে আরও আলোচনা করতে একমত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2009, 09:54 AM

Updated : 26 Aug 2022, 11:17 AM

সউল, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলোর কাছ থেকে চাপ সত্ত্বেও উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে একমত হতে পারেনি জাতিসংঘ। উত্তর কোরিয়া রোববার রকেট উৎক্ষেপণের পর জাপান অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকে। কিন্তু নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য কেবলমাত্র বিষয়টি নিয়ে আরও আলোচনা করতে একমত হয়েছে। যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়া বলছে, উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার লঙ্ঘন। অন্যদিকে, চীন উত্তর কোরিয়ার উপগ্রহ কক্ষপথে পাঠানোর বিষয়টি কোনওভাবেই জাতিসংঘের নিয়মের লঙ্ঘন বলে মানতে রাজি নয়। অন্য তিনটি দেশও একই মত সমর্থন করেছে। বিশ্লেষকরা বলছেন, রোববার উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণ কার্যত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা। ভবিষ্যতে পারমাণবিক নিরস্ত্রীকরণ ছয়জাতি আলোচনায় ছাড় পাওয়ার উদ্দেশ্যে উত্তর কোরিয়া প্রথম তায়েপডং-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষাকে কাজে লাগাতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। পূর্ববর্তী আলোচনায় উত্তর কোরিয়া যে সমস্ত বাধ্যবাধকতা মেনে নিয়েছিল সেগুলোও ভেস্তে দেওয়ার চেষ্টা নিতে পারে। উত্তর কোরিয়ার পরমাণু বোমা বানানোর উপযোগী যথেষ্ট উপাদান আছে বলে মনে করা হয়। তবে পরমাণু অস্ত্র বিস্তার রোধ বিষয়ক অনেক বিশেষজ্ঞেরই ধারণা, উত্তর কোরিয়ার ওই ধরনের প্রযুক্তি নেই। তবে জাপান নতুন একটি জাতিসংঘ প্রস্তাবনা পাসের মধ্য দিয়ে উত্তর কোরিয়ার জন্য শাস্তির ব্যবস্থা করার চেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী হিরোফুমি নাকাসোন টাকিওয় সাংবাদিকদের বলেন, "আমরা নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা কাম্য বলেই মনে করি। সেকারণে আমরা এর জন্য চেষ্টা চালিয়ে যাব।" অন্যদিকে, চীন এবং রাশিয়া সব পক্ষকেই সংযত থাকার আহ্বান জানিয়েছে। তাছাড়া উত্তর কোরিয়া রকেট উৎক্ষেপণের আগেই এই দুই দেশ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, পিয়ংইয়ং এর ওপর নতুন কোনও নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবনায় তারা ভেটো দেবে। মার্কিন রাষ্ট্রদূন সুসান রাইস এবং জাপানের রাষ্ট্রদূত ইউকিও তাকাসু উভয়ই উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আহ্বান জানালেও চীনের রাষ্ট্রদূত ঝাং ইয়েসুই বলেছেন, যে কোনও পদক্ষেপই যথাযথভাবে এবং সতর্কতার সঙ্গে নিতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৫১ ঘ.