২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার পরিকল্পনার বিস্তারিত বিবরণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার পরিকল্পনার বিস্তারিত বিবরণ:

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2009, 02:30 PM

Updated : 26 Aug 2022, 11:17 AM

প্রাগ, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার পরিকল্পনার বিস্তারিত বিবরণ: ১. এ পরিকল্পনার আওতায় যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তা কৌশল অনুযায়ী পরমাণু অস্ত্রের ভূমিকা কমাবে এবং অন্যদেরকেও এ পথ অনুসরণ করতে বলবে। ২. বিশ্বে এ ধরনের অস্ত্রের অস্তিত্ব যতদিন থাকবে ততদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের অস্ত্রভান্ডার নিরাপদ, সুরক্ষিত এবং কার্যকর রাখবে। ৩. এ বছর রাশিয়ার সঙ্গে নতুন কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তি নিয়ে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র। ৪. পরমাণু অস্ত্র আছে এমন সব রাষ্ট্রকে অস্ত্র কমাতে রাজি করানোর চেষ্টা নেবে যুক্তরাষ্ট্র। ৫. বিশ্বব্যাপী পরমাণু অস্ত্র পরীক্ষা দ্রুত নিষিদ্ধ করতে যুক্তরাষ্ট্র 'অবিলম্বে এবং সক্রিয়ভাবে' পরমাণু অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি 'সিটিবিটি' অনুমোদন করবে। ৬. পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহারযোগ্য উপাদানের উৎপাদন যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে বন্ধ করতে নতুন চুক্তির চেষ্টা চালাবে যুক্তরাষ্ট্র। ৭. পরমাণু অস্ত্রবিস্তার রোধ চুক্তিকে (এনপিটি) আরো জোরালো করার চেষ্টা করা এবং এক্ষেত্রে আন্তর্জাতিক পর্যবেক্ষণের জন্য আরও বেশি তহবিল বরাদ্দের প্রস্তাব দেওয়াসহ কেনো দেশ নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে বাস্তবিক অর্থেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাবে যুক্তরাষ্ট্র। ৮. বেসামরিক পরমাণু সহযোগিতা বাড়াতে একটি আন্তর্জতিক পরমাণু জ্বালানি ব্যাংক গঠনের আহ্বান জানাবে যুক্তরাষ্ট্র। পরমাণু অস্ত্র পরিহার করা প্রতিটি দেশই এই ব্যাংক ব্যবহারের সুবিধা পাবে। ৯. ইরানের শান্তিপূর্ণভাবে পরমাণু জ্বালানি ব্যবহারের অধিকার যুক্তরাষ্ট্র সমর্থন করবে। তবে এ কর্মসূচি নিবিড় পর্যবেক্ষণের আওতায় থাকবে। ১০. ইরান যতদিন হুমকি হিসেবে বিবেচিত হবে ততদিন একটি সাশ্রয়ী ও কার্যকর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বহাল রাখবে যুক্তরাষ্ট্র। ১১. বিশ্বের অরক্ষিত সব পারমাণবিক উপাদান চার বছরের মধ্যে সুরক্ষিত করে তোলার নতুন আন্তর্জাতিক প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র সমর্থ দেবে। ১২. পারমাণবিক নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র আগামী বছর একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২০১০ ঘ.