কাবুল, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তান প্রেসিডেন্ট হামিদ কারজাই শনিবার বলেছেন, সংখ্যালঘু শিয়াদের জন্য প্রণীত নতুন আইন এবং নারী অধিকারের েেত্র এর প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের উদ্বেগের কোনো যথার্থতা নেই।
সুন্নি সংখ্যাগুরু আফগানিস্তানে অনুপাতের দিক দিয়ে শিয়াদের সংখ্যা প্রায় ১৫ ভাগ।
শিয়াদের জন্য সদ্যপ্রণীত 'শিয়া পার্সোনাল স্ট্যাটাস ল' এ স্বার করেছেন হামিদ কারজাই। যদিও অনেক আইন প্রণেতা এই আইনের সমালোচনায় সোচ্চার হয়েছেন। তবে এটি এখনো গেজেট আকারে প্রকাশ বা কার্যকর হয়নি।
এই আইন স্ত্রীকে ধর্ষণের বৈধতা দেবে বলে কিছু আফগান আইন প্রণেতা মন্তব্য করার পর যুক্তরাষ্ট্র, ন্যাটো, কানাডা এবং জাতিসংঘ এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তবে কারজাই বলেছেন, তারা আইনের ভুল ব্যাখ্যার ভিত্তিতে উদ্বেগ প্রকাশ করেছে।
আইনের একটি কপি রয়টার্স পেয়েছে। সেখানে ১৩২ ধারায় বলা হয়েছে, 'স্বামীর যৌন আকাক্সা পূরণে স্ত্রী বাধ্য।'
কারজাই বলেন, "আন্তর্জাতিক মিত্রদের উদ্বেগের বিষয়টি আমরা বুঝেছি। তারা সম্ভবত আইনটির ভুল ব্যাখ্যা বা ভুল অনুবাদ পেয়েছে।"
তিনি জানান, আইনের একটি কপি তিনি দেখেছেন এবং যে সমালোচনা করা হচ্ছে এতে তার কিছুই নেই।
আইনটি সতর্কতার সঙ্গে বিশ্লেষণ ও পর্যালোচনার পর বিচারমন্ত্রী আগামী সোমবার এ নিয়ে বিস্তারিত কথা বলবেন বলে জানান কারজাই।
তিনি বলেন, "এতে যদি উগি
bdnews24