২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জি-টোয়েন্টি সম্মেলনের প্রশংসায় ওবামা

বিশ্বকে অর্থনৈতিক মন্দা থেকে উদ্ধারের চেষ্টায় জি- টোয়েন্টি সম্মেলনকে একটি ঐতিহাসিক উদ্যোগ বলে প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। সম্মেলনে নেতাদের নতুন ব্যয় পরিকল্পনা এবং কড়া অর্থনৈতিক নিয়মনীতি প্রচলনের প্রতিশ্র"তিকে সঙ্কট মোকবেলায় নজিরবিহীন পদক্ষেপ বলে বর্ণনা করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2009, 11:46 AM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ওয়াশিংটন, এপ্রিল ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)--- বিশ্বকে অর্থনৈতিক মন্দা থেকে উদ্ধারের চেষ্টায় জি- টোয়েন্টি সম্মেলনকে একটি ঐতিহাসিক উদ্যোগ বলে প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। সম্মেলনে নেতাদের নতুন ব্যয় পরিকল্পনা এবং কড়া অর্থনৈতিক নিয়মনীতি প্রচলনের প্রতিশ্র"তিকে সঙ্কট মোকবেলায় নজিরবিহীন পদক্ষেপ বলে বর্ণনা করেছেন তিনি। বৃহস্পতিবার লন্ডনে জি- টোয়েন্টি সম্মেলন শেষে এক সাংবাদিক সম্মেলনে ওবামা বলেন, " জি-টোয়েন্টি নোতারা প্রবৃদ্ধি ফেরাতে এবং এ ধরনের অর্থনৈতিক সঙ্কটের পুনরাবৃত্তি ঠেকাতে নজিরবিহীন পদক্ষেপ নিতে একমত হয়েছেন।" সম্মেলনে আইএমএফ এর কোষাগার তিনগুণ বৃদ্ধি করাসহ মোট ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলারের প্রতিশ্র"তি দিয়েছেন নেতারা। ন্যাটো সম্মেলন শুরুর আগে ওবামা ফ্রান্স ও জার্মানির নেতাদের সঙ্গে আলোচনার জন্য স্ট্রাসবার্গে গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪৬ ঘ.