২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গণমাধ্যমকর্মীদের জন্য বিপজ্জনক হয়ে উঠছে দক্ষিণ এশিয়া: সিপিজে

দক্ষিণ এশিয়ায় সহিংসতা ক্রমাগত বাড়তে থাকায় এখানে কাজ করা সংবাদকর্মীরা দিনদিন আরও বেশি ঝুঁকির মধ্যে পড়ছেন। নিউ ইয়র্ক ভিত্তিক গণমাধ্যম পর্যবেক্ষণ সংগঠন 'কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস' (সিপিজে) সোমবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2009, 12:22 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ম্যানিলা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - দক্ষিণ এশিয়ায় সহিংসতা ক্রমাগত বাড়তে থাকায় এখানে কাজ করা সংবাদকর্মীরা দিনদিন আরও বেশি ঝুঁকির মধ্যে পড়ছেন। নিউ ইয়র্ক ভিত্তিক গণমাধ্যম পর্যবেক্ষণ সংগঠন 'কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস' (সিপিজে) সোমবার একথা জানিয়েছে। তবে সিপিজে'র মতে এখনও সাংবাদিকদের জন্য সবচে বিপজ্জনক রয়ে গেছে ইরাক, সিয়েরা লিওন এবং সোমালিয়া। তিনটি দেশই এখনও যুদ্ধাবস্থায় রয়েছে এবং সাংবাদিক হত্যাকাণ্ড বন্ধ করতে ব্যর্থ হয়েছে। সিপিজের প্রকাশিত সারণীতে বলা হয়েছে, ১৯৯৮ সাল থেকে এ যাবৎ মোট ৫২৩জন সাংবাদিক নিহত হয়েছেন। সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার শেষ হয়নি জনসংখ্যার বিচারে এমন ১৪টি শীর্ষ দেশের নামও প্রকাশ করেছে সংগঠনটি। সিপিজের এশিয়া প্রোগ্রাম কনসালট্যান্ট শন ক্রিস্পিন বলেন, "দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিস্থিতির অবনতি হচ্ছে।" ক্রিস্পিন বলেন, "এইসব দেশগুলো এখন দীর্ঘমেয়াদী সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়ছে। এবং এ পরিস্থিতি হওয়া মাত্র সাংবাদিকরা ঝুঁকির মধ্যে পড়ে যায়।" তিনি শ্রীলংকার উদাহরণ দিয়ে বলেন, সেখানে বেশ কিছূ সাংবাদিক সরাসরি রাষ্ট্রীয় হামলার শিকার হয়েছে এবং অন্যদিকে রাজনৈতিক শক্তিগুলোর বিরোধিতার কারণে ঝুঁকির মধ্যে পড়ছে তারা। দশ বছর সময়কালে সাংবাদিক হত্যাকাণ্ডের অমীমাংসীত ৯টি মামলা নিয়ে ইরাক, সিয়েরা লিওন এবং সোমালিয়ার পর সাংবাদিকদের জন্য শীর্ষ ঝুঁকিপূর্ণ দেশের চতুর্থ অবস্থানটি দখল করে নিয়েছে শ্রীলংকা। আর এমন ১০টি মামলা নিয়ে পাকিস্তান রয়েছে ওই তালিকার ১০ম স্থানে। ক্রিস্পিন আরও বলেন, "পাকিস্তানে পরিস্থিতির খুবই দ্রুত অবনতি ঘটছে।" তিনি বলেন, "সেখানে দিন দিন আরও বেশি সংখ্যক সাংবাদিক হামলার শিকার হচ্ছে। সবাই সরাসরি ক্রসফায়ারের মধ্যে না পড়লেও প্রতিদ্বন্দ্বী গ্র"পগুলোর হামলার শিকার হচ্ছে। তারা সাংবাদিকদের প্রচার পছন্দ করে না, তাই তারা সাংবাদিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৫০ ঘ.