২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে ৭ জন নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের আদিবাসী এলাকায় যুক্তরাষ্ট্রের মনুষ্যবিহীন বিমান (ড্রোন) থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে বুধবার সাত জঙ্গি নিহত হয়েছে। নিহতদের মধ্যে কয়েকজন বিদেশিও রয়েছে বলে গোয়েন্দা কর্মকর্তা এবং তালেবান সূত্র জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2009, 04:31 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

পেশওয়ার, পাকিস্তান, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের আদিবাসী এলাকায় যুক্তরাষ্ট্রের মনুষ্যবিহীন বিমান (ড্রোন) থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে বুধবার সাত জঙ্গি নিহত হয়েছে। নিহতদের মধ্যে কয়েকজন বিদেশিও রয়েছে বলে গোয়েন্দা কর্মকর্তা এবং তালেবান সূত্র জানিয়েছে। দক্ষিণ ওয়াজিরিস্তানে তালেবান নেতা বায়তুল্লাহ মেহসুদের শক্তঘাঁটি হিসেবে পরিচিত মাকীন এলাকায় এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ওই এলাকার এক গোয়েন্দা কর্মকর্তা রয়টার্সকে বলেন, "জঙ্গিদের বহণকারী দুটি গাড়িতে আঘাত হানে দুটি ক্ষেপণাস্ত্র। আমরা জানতে পেরেছি, নিহতদের মধ্যে কয়েকজন 'মেহমান'ও ছিল।" বিদেশি যোদ্ধাদের বোঝাতে গোয়েন্দারা মেহমান শব্দটি ব্যবহার করেন। তবে নিহত বিদেশিরা কোন দেশের নাগরিক তা জানেন না বলে জানিয়েছেন পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা। ২০০৮ সালের শুরুর দিক থেকে এ পর্যন্ত পাকিস্তানের আদিবাসী এলাকায় মার্কিন ড্রোন বিমান ৩০টির বেশি হামলা চালিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২২২৬ ঘ.