আঙ্কারা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ড্যানিশ প্রধানমন্ত্রী আন্দ্রে ফগ রাসমুসেনকে পরবর্তী ন্যাটো প্রধান করার প্রস্তাবে তুরস্ককে ভেটো দেওয়ার অনুরোধ জানিয়েছে মুসলিম দেশগুলো। তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান একথা বলেছেন।
ন্যাটোর বর্তমান মহাসচিব ডাচ জ্যাপ ডি হুপ শেফার ৩১ জুলাইয়ের পদত্যাগ করছেন। এরপর ৩/৪ এপ্রিলে অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলনে শেফারের উত্তরসূরির নাম ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।
এরদোয়ান বলেন, তিনি শুক্রবার টেলিফোনে রাসমুসেনের সঙ্গে কথা বলেছেন। ২০০৬ সালে ড্যানিশ পত্রিকায় মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গাত্মক কার্টুন নিয়ে তোলপাড়ের সময় রাসমুসেনের অবস্থান নিয়ে তুরস্কের জনগণের অসন্তষ্টির কথা এরদোয়ান ফোনে তাকে জানিয়েছেন বলে জানান।
কার্টুনের জন্য রাসমুসেন ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছিলেন। এতে করে ডেনমার্কের দূতাবাসসহ কয়েকটি মুসলিম দেশে দাঙ্গা-বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
শুক্রবার এনটিভিকে এরদোয়ান বলেন, "কার্টুন নিয়ে সঙ্কটের সময় মুসলিম দেশগুলোতে মারাত্মক প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। এখন ন্যাটো প্রধান পদে রাসমুসেনের নিয়োগ ঠেকাতে ওই দেশগুলো আমাদেরকে আহ্বান জানাতে শুরু করেছে।"
তুরস্কের একে পার্টির নেতা এরদোয়ান অবশ্য ন্যাটো প্রধান পদে রাসমুসেনের নিয়োগে সরাসরি ভেটো দেওয়ার কথা বলেননি। তবে তিনি বলেন, আমি একটি রাজনৈতিক দলের নেতা। পার্টির নীতির বিপরীতে কিছু কারাটা আমার অবশ্যই উচিত নয়।"
ডেনমার্ক একটি কুর্দিপন্থি জঙ্গি টেলিভিশন স্টেশন ডেনমার্ক থেকে স
bdnews24