২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজ মোতায়েন

উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণের প্রস্তুতির মহূর্তে সোমবার দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। । তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস রোববার বলেছেন, উত্তর কোরিয়ার রকেট ভূপাতিত করার কোনও পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই। পশ্চিমের ধারণা এই রকেটের নামে পিয়ংইয়ং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে চাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2009, 11:14 AM

Updated : 26 Aug 2022, 11:15 AM

সউল, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণের প্রস্তুতির মহূর্তে সোমবার দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। । তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস রোববার বলেছেন, উত্তর কোরিয়ার রকেট ভূপাতিত করার কোনও পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই। পশ্চিমের ধারণা এই রকেটের নামে পিয়ংইয়ং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে চাচ্ছে। দক্ষিণ কোরিয়ার এক মুখপাত্র বলেছেন, মার্কিন বাহিনী সোমবার দক্ষিণ কোরিয়ার বুশান বন্দরে একটি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজ পাঠিয়েছে এবং একইদিনে আরেকটি জাহাজ পাঠানোর কথা রয়েছে। এ ব্যাপারে তিনি বিস্তারিত আর কিছু বলেননি। স্থানীয় গণমাধ্যম কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, অত্যাধুনিক রাডার বিশিষ্ট জাহাজগুলো উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ওপর নজর রাখবে। উত্তর কোরিয়া ৪ থেকে ৮ এপ্রিলের মধ্যে রকেট উৎক্ষেপণের পরিকল্পনার কথা জানিয়েছে। পেন্টাগন উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পরিকল্পনা করেছে কিনা জিজ্ঞেস করা হলে গেটস ফক্স নিউজকে বলেন, "আমি বলব আমরা এ ব্যাপারে কোনও কিছু করতে প্রস্তুত নই।" তবে তিনি বলেন, ক্ষেপণাস্ত্রটি যদি হাওয়াইয়ের দিকে অগ্রসর হতে দেখি তাহলে আমরা সেটিকে ধ্বংস করার চিন্তা করতে পারি। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল পর্যন্ত পৌঁছবে তা বিশ্বাস করেন না বলে জানান গেটস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএইচবি/১৫১৭ ঘ.